আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মালদায় দেবের হেলিকপ্টারে আগুন

মালদায়  দেবের হেলিকপ্টারে আগুন

টলিউড সুপারস্টার ও ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ (মালদা) জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে পুরোপুরি সুস্থ আছেন দেব।


ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দেবকে বহনকারী হেলিকপ্টারটিতে মালদহ হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। পরে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরি অবতরণ করেন এর পাইলট।


হেলিকপ্টারে আগুন লাগলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেব। তবে দুর্ঘটনার কবলে পড়েও থেমে থাকেননি তৃণমূলের এই তারকা প্রার্থী। বথুয়ায় তৃণমূলের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তিনি।

ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন পশ্চিম মেদেনীপুরের ঘাটালের দুবারের সংসদ সদস্য তথা এবারের প্রার্থী দেব। তৃণমূলের একনিষ্ঠ সৈনিকের মতোই ছুটে বেড়াচ্ছেন দলীয় কর্মসূচিতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত