আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে গাজাপন্থী কিছু শিক্ষার্থীকে সরিয়েছে পুলিশ

প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে গাজাপন্থী কিছু শিক্ষার্থীকে সরিয়েছে পুলিশ

ফ্রান্সের রাজধানী প্যারিসের সায়েন্সেস পো ইউনিভার্সিটি থেকে গাজাপন্থী কয়েক ডজন শিক্ষার্থীকে সরিয়েছে পুলিশ। শুক্রবার এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা।


এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ যখন প্রবেশ করে তখনো প্রায় ৫০ জন শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে ছিল।’


২২ বছর বয়সী বাস্তিয়েন এএফপিকে বলেছেন, তাকে এবং অন্যান্য ১০ জন বিক্ষোভকারীকে অফিসাররা শান্তিপূর্ণভাবে সরিয়ে দিয়েছেন।

স্নাতকোত্তরের আরেক শিক্ষার্থী লুকাস বলেন, ‘কিছু শিক্ষার্থীকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর কয়েকজনের মাথা বা কাঁধে ধরে বের করা হয়েছে।’

ফিলিস্তিনপন্থীদের প্রতিক্রিয়ায় শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অনলাইন ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

 

ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটালের কার্যালয় বলেছে, এই ধরনের বিক্ষোভ ‘সর্বোচ্চ কঠোরভাবে’  মোকাবিলা করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৩টি অংশ খালি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন কমিটির শিক্ষার্থীরা এর আগে সাংবাদিকদের বলেছিলেন, তারা পুলিশের কাছ থেকে সামঞ্জস্যহীন প্রতিক্রিয়া পেয়েছেন। তাদেরকে ঘটনাস্থলে প্রবেশের আগেই বাধা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করা সাত শিক্ষার্থীকে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত