আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কাশ্মীরে বিধি-নিষেধ দ্রুত তুলে দেওয়ার আহ্বান ওআইসির

কাশ্মীরে বিধি-নিষেধ দ্রুত তুলে দেওয়ার আহ্বান ওআইসির

জম্মু-কাশ্মীর উপত্যকা থেকে দ্রুত কারফিউ তুলে দিতে ভারতের প্রতি আহ্বান করেছে মুসলমান রাষ্ট্রভুক্ত সংগঠন ওআইসি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরাইশী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন। কাশ্মীর ইস্যুতে ওআইসির দাবিকে পাকিস্তানের ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে মন্তব্য করেন।

ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। ফলে কাশ্মীর অতীতের ‘বিশেষ মর্যাদা’র সুবিধা থেকে বঞ্চিত হবে। এখন থেকে ভারতের অন্যান্য প্রদেশের মতো কেন্দ্রীয় সরকারের অধীনে কাশ্মীর পরিচালিত হবে। এ ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি শাহ মাহমুদ কোরাইশী জেদ্দায় ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে কাশ্মীর বিষয়ে আলোচনা করেন। তারপর ওআইসি বিবৃতি প্রকাশ করে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘কাশ্মীর থেকে কারফিউ তুলে নেয়ার দাবি পাকিস্তানের পাশাপাশি সমগ্র মুসলিম বিশ্বের। সেখানকার জনগণ খাদ্য সংকটে রয়েছে। কারফিউ থাকার কারণে তারা হাসপাতালে যেতে পারছেন না।’

ওআইসিসহ জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল কাশ্মীর ইস্যুতে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যুতে নিজ দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ইস্যুতে মোদি সরকারের সকল অপকৌশল নষ্ট হবে বলে তিনি এক টুইটার বার্তায় জানান।

ইতিমধ্যে, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে পাকিস্তান সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বাতিল করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত