আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুসলিম ম্যাগাজিনে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন অর্থায়ন

মুসলিম ম্যাগাজিনে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন অর্থায়ন

ব্রিটিশ মুসলিম কিশোরীদের জন্য প্রকাশিত একটি অনলাইন ম্যাগাজিনকে গোপনে অর্থায়ন করতো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসবাদবিরোধী প্রকল্পের আওতায় এই অর্থায়ন হতো বলে  ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার জানিয়েছে।

এই অর্থায়নের খবর ফাঁস হওয়ার পর ম্যাগাজিনের মালিকের সঙ্গে প্রাক্তন মুসলিম কর্মী ও মুসলিম পাঠকদের মধ্যে তিক্ত বিবাদের সৃষ্টি হয়েছে।

জে-জো মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৫ সালে যাত্রা করে লাইফস্টাইল ম্যাগাজিন ‘সুপারসিস্টারর্স’। পূর্ব লন্ডন থেকে প্রকাশিত এই সংবাদমাধ্যমকে ‘সামাজিক গোষ্ঠীর জন্য অলাভজনক’ প্রতিষ্ঠান হিসেবে দাবি করা হতো। ‘সুপারসিস্টারর্স’ এর প্রচারণার ক্ষেত্রে তারা বলতো, এটি পূব লন্ডনে মুসলিম তরুণীদের জন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম যা উদ্দীপনা সৃষ্টি করবে ও তা  ভাগাভাগি করবে এবং যাতে ক্ষমতায়ন বিষয়বস্তু থাকবে।’

সম্প্রতি জানা যায়, পত্রিকাটিতে ব্রিটিশ সরকারের সন্ত্রাসবাদ বিরোধী নীতির আওতায় ‘একসঙ্গে শক্তিশালী ব্রিটেন গড়ি’বা বিএসবিটি নীতির আওতায় এটি পরিচালিত হতো।  ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সিকিউরিটি দপ্তরের নেওয়া বিতর্কিত ‘প্রিভেন্ট’ প্রকল্পের আওতায় এতে অর্থায়ন নিশ্চিত করা হতো। সংস্থার এই নীতির উদ্দেশ্য ছিল জনগণকে সন্ত্রাসবাদে যোগ দেওয়া বা সমর্থন দেওয়া বন্ধ করা। ‘প্রিভেন্ট’ প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন সময় মুসলিমদের ওপর গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়েছে। বর্তমানে প্রকল্পটি স্বাধীন পর্যালোচনার আওতায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নের খবর ফাঁস হওয়ার পর পত্রিকাটি থেকে দুজন মুসলিম কর্মী পদত্যাগ করেন। পাঠকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন,এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

পত্রিকাটির প্রাক্তন প্রদায়করা জানিয়েছেন, সুপারসিস্টার্সের পক্ষ থেকে ধারণা দেওয়া হতো, পত্রিকাটি মুসলিম নারীদের স্বাস্থ্য, রাজনীতি, সাহিত্য ও রাজনীতি নিয়ে লেখা-আলোচনার জন্যই। তবে এর সম্পাদকীয় পরিষদে কোনো মুসলিম নারীকে কখনো নিয়োগ দেওয়া হয় নি।

শেয়ার করুন

পাঠকের মতামত