আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন পাকিস্তানি রাজনীতিক

মোদির কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন পাকিস্তানি রাজনীতিক

রাজনৈতিক আশ্রয় চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন যুক্তরাজ্যে নির্বাসিত পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) প্রধান আলতাফ হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত লন্ডনের বাড়ি থেকে দেয়া এক ভাষণে ভারত সরকারের কাছে এ অনুরোধ জানান তিনি।

চলতি মাসের প্রথমদিকে দেয়া ওই ভাষণে নিজের পাশাপাশি সহযোগীদেরও ভারতে রাজনৈতিক আশ্রয় কামনা করেন করাচিভিত্তিক রাজনৈতিক এ সংগঠনটির নির্বাসিত এ নেতা।

৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত ভিডিও বার্তায় তিনি বলেন, যদি ভারত ও প্রধানমন্ত্রী মোদি আমাকে ভারতে আসার অনুমতি দেয় ও সহযোগীদেরসহ আমাকে রাজনৈতিক আশ্রয় দেয়, তাহলে সহযোগীদের নিয়ে আমি ভারতে আসতে প্রস্তুত; কারণ সেখানে আমার দাদা-দাদীর কবর রয়েছে, আমার হাজারো আত্মীয়-স্বজনের কবর ভারতে। আমি তাদের কবর জিয়ারত করতে চাই।

রাজনৈতিক আশ্রয় পেলে কোনো ধরনের রাজনীতিতে জড়াবেন না বলেও নিজের ভাষণে ভারত সরকারকে আশ্বস্ত করেন আলতাফ হুসেইন।

বর্তমানে ব্রিটিশ নাগরিক আলতাফ হুসেইন গত ২৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। সেখানে সহিংসতা উস্কে দেয়ার একটি মামলায় তিনি জামিনে আছেন।

মানি লন্ডারিং ও সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে যুক্তরাজ্যে তিনি দুইবার গ্রেফতার হয়েছিলেন।

২০১৬ সালের আগস্টে ‘পাকিস্তান বিরোধী মন্তব্যের কারণে’ তার প্রতিষ্ঠিত দল এমকিউএম-পাকিস্তান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারপর থেকে এমকিউএম-লন্ডন দলের প্রধান হিসেবে আছেন মোহাজের হিসেবে পরিচিত ভারত থেকে পাকিস্তানে যাওয়া এ নেতা।

এর আগে পাকিস্তানকে ‘পৃথিবীর জন্য ক্যান্সার’ বলে অভিহিত করে দেশটির সেনাবাহিনীর চাপে পড়েন তিনি। বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগ এনে মামলা করে দেশটির পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত