আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল পাস

ভারতে বিতর্কিত নাগরিকত্ব বিল পাস

দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাশ হয়েছে ‘নাগরিকত্ব সংশোধনী বিল’ (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে অনুমোদন দিয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। আগামী সপ্তাহে এই বিলটি সংসদে উত্থাপন করার কথা রয়েছে।

বিতর্কিত এই বিলে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমানো মুসলিম শরণার্থীদের ব্যাপারে এই বিলে কিছুই বলা হয়নি।

নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ গত লোকসভায় পাস করাতে ব্যর্থ হয় দেশটির ক্ষমতাসীন সরকার। পরে সংসদের একটি যৌথ কমিটি দ্বারা বিলটির তদন্ত হয়েছিল। দেশটির মন্ত্রিসভায় বিলটি অনুমোদন পাওয়ায় আগামী সপ্তাহে তা সংসদে উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভারতের বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আসামসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। কিন্তু দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এটির বাস্তবায়ন।

বিলটি সংসদের উচ্চকক্ষ লোকসভায় পাস হলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিষ্টানরা ভারতীয় নাগরিকত্বের পথ প্রশস্ত হবে। সংসদে এই আইন পাস হলে এসব শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য দেশটির ১৯৯৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় নাগরিক পঞ্জিকা (এনআরসি) বাস্তবায়ন করে সব অনুপ্রবেশকারীকে ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে।

প্রথমবারের মতো অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেয়ার সময়সীমা উল্লেখ করে অমিত শাহ বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সারা দেশেই জাতীয় নাগরিক পঞ্জিকার বাস্তবায়ন হবে।

এনডিটিভি বলছে, এই বিলের লক্ষ্য হল হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সী এই ৬টি সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। এই বিলে নির্বাচিত বিভাগগুলিতে অবৈধ অভিবাসীদের ছাড় দেয়ার জন্য বিদ্যমান আইনটি সংশোধন করা হয়েছে।

তবে বিরোধীরা এই বিলটিকে মুসলমানদের বাদ দেয়া নিয়ে দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসাবে সমালোচনা করেছে।

এই বিলের বিরুদ্ধে দেশটির আসামসহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ব্যাপক প্রতিবাদ হয়েছিল।

এদিকে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে আসামসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চল। বিজেপির সঙ্গে রাজনৈতিক জোট থেকে সোমবার বের হয়ে যাবারও ঘোষণা দিয়েছে অসম গণ পরিষদ।

আসামে স্থানীয় সংগঠনগুলোর ডাকে মঙ্গলবার অর্ধ দিবস বন্ধ পালিত হয়েছে। ত্রিপুরায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হওয়ার সংবাদ দিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শেয়ার করুন

পাঠকের মতামত