আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

এক দিনে ১৫০০ মৃত্যুর ধাক্কা আমেরিকায়, বিশ্বে আক্রান্ত ছাড়াল ১১ লক্ষ

এক দিনে ১৫০০ মৃত্যুর ধাক্কা আমেরিকায়, বিশ্বে আক্রান্ত ছাড়াল ১১ লক্ষ

প্রতীকী ছবি

আমেরিকায় যেন মৃত্যুমিছিল চলছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৮০ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ২ লক্ষ ৮০ হাজারে। ফলে আক্রান্তের সংখ্যায় গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৫৯ হাজার। শুক্রবারে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৭ হাজারের বেশি মানুষের। যা এক দিনে আক্রান্ত ও মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। করোনার সংক্রমণ ছড়িয়েছে মোট ১৮১টি দেশে।

আমেরিকার পর আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইটালি। পাল্লা দিয়ে প্রতি দিন নতুন করে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেখানে। ইটালিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৮১ জনের। মৃত্যুর নিরিখে গোটা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের এই দেশটি।

করোনায় আক্রান্তের সংখ্যায় আমেরিকা এবং ইটালির পর রয়েছে স্পেন ও জার্মানি। মৃত্যুর সংখ্যা ১৩০০-র আশপাশে ঘোরাফেরা করছে জার্মানিতে। তবে স্পেনে এই সংখ্যাটা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুমিছিল চলছে ফ্রান্সেও। ইটালি, স্পেনের পরই করোনার তাণ্ডব চালাচ্ছে এই দেশে। সাড়ে ৬ হাজার জনের মৃত্যু হয়েছে সেখানে।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত