আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

করোনা: ভারতে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৬৮

করোনা: ভারতে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৬৮

ছবি : সংগৃহীত

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভারতেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটির ৬০১ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এ সময়ের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ হাজার ছাড়িয়ে গেছে। তাদের দেওয়া সর্বশেষ তথ্যে দেশটিতে এখন কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩ হাজার ৮২।

দেশজুড়ে লকডাউনের মধ্যে আক্রান্ত-মৃতের সংখ্যায় এমন উল্লম্ফন দেশটির নীতিনির্ধারকদের শঙ্কা বাড়িয়েছে; এ কারণে লকডাউনের মেয়াদ বাড়ানোরও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আক্রান্তদের মধ্যে ১৮৪ জনের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাবে এখন পর্যন্ত মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে আনন্দবাজার। নতুন আক্রান্ত ৮৮ সহ সেখানে মোট ৪২৩ জনের কোভিড-১৯ রোগ ধরা পড়েছে।

তামিল নাডুতে মোট আক্রান্ত ৪১১। দিল্লিতে ৩৮৬, কেরালায় ২৯৫, রাজস্থানে ১৭৯, উত্তরপ্রদেশে ১৭৪, অন্ধ্রে ১৬১ এবং তেলেঙ্গানায় ১৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাদের হিসাবে পশ্চিমবঙ্গে ৬৩ জন আক্রান্ত ও ৩ জন মৃত জানানো হলেও মমতা বন্দোপাধ্যায়ের সরকার বলছে, তাদের রাজ্যে এখন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৩৮।

একদিনে ৬০১ জন যোগ হওয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ভারত তাদের সীমান্তবর্তী দেশ পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে।

শনিবার সকাল পর্যন্ত পাকিস্তানে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ৪০ জনের।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত