আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি মিনিটে মৃত্যুর রেকর্ড

দুই মাস পর যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সর্বোচ্চ দৈনিক মৃত্যু হলো বুধবার (৩০ জুলাই)। গড়ে প্রতি মিনিটে একজন করে কোভিড রোগী মারা গেছেন এদিন। তাতে দেশে মোট প্রাণহানি দেড় লাখ পেরিয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে সবার উপরে অবস্থান করছে দেশটি।

২৪ ঘণ্টায় অর্থাৎ এক হাজার চারশ ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যু হয়েছে এক হাজার ৪৬১ জনের। ২৭ মে এক হাজার চারশ ৮৪ জনের মৃত্যুর পর একদিনে এটাই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। গত দুই মাসে মৃত্যুর হার ব্যাপক বেড়েছে। গত ১১ দিনে ১০ হাজার কোভিড রোগী মারা গেছেন।

জুনের পর থেকে সংক্রমণ প্রত্যেক সপ্তাহে কমলেও তিন সপ্তাহ ধরে মৃত্যু বেড়ে চলেছে। বিশেষ করে আরিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে এই মাসে হাসপাতালে উপচে পড়া ভিড় ছিল। উর্ধ্বমুখী সংক্রমণের কারণে পুনরায় অর্থনীতি চালুর সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে রাজ্যগুলোকে।

এই মাসে প্রায় চার হাজার তিনশ মৃত্যু হয়েছে টেক্সাসে, এর পরে আছে ফ্লোরিডা (২৯০০) ও ক্যালিফোর্নিয়া (২৭০০)। জুলাইয়ে এই তিন রাজ্যে মৃত্যুর হার উর্ধ্বগামী হলেও প্রাণহানিতে এখনও সবার উপরে নিউইয়র্ক ও নিউজার্সি।

মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ২০ দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুতে ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্রে, প্রতি এক লাখে ৪৫ জন মারা গেছেন সেখানে। তাদের উপরে আছে যুক্তরাজ্য, স্পেন, ইতালি, পেরু ও চিলি। এখন পর্যন্ত ৪৪ লাখের বেশি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত