আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

বিশ্বে প্রথম ভ্যাকসিন অনুমোদন দিল রাশিয়া

বিশ্বে প্রথম ভ্যাকসিন অনুমোদন দিল রাশিয়া

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট


অবশেষে একটা ভালো খবর। মস্কোর গামালেয়া ইন্সটিটিউট এর তৈরি করা ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে রাশিয়ার সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (১১ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন। খবর ডয়েচে ভেলের।


মানুষের ওপর পরীক্ষার দু মাসেরও কম সময়ে ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হলো। এক টিভি বার্তায় পুতিন বলেন,  আজ সকালে বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিন নিবন্ধন করা হয়েছে।

রাশিয়ার এই ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে শক্ত রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম বলে আশ্বস্ত করেছেন পুতিন। ভ্যাকসিন নিয়ে সন্দেহ দূর করতে তিনি জানান, তার মেয়েও এই ভ্যাকসিন নিয়েছেন।

খুব তাড়াহুড়ো করেই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে তৃতীয় ধাপে হাজার মানুষের ওপর কয়েক মাস ধরে ভ্যাকসিনের ট্রায়াল চলতে থাকে। তবে গামালেয়া ইন্সটিটিউট এই ধাপটি এড়িয়ে গেছে বলে অভিযোগ রয়েছে বিজ্ঞানীদের। তবে ভ্যাকসিনের যথেষ্ট নিরাপত্তামূলক ট্রায়াল চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। 

শেয়ার করুন

পাঠকের মতামত