আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

চীনে বিউবোনিক প্লেগে মৃত্যু ১: গ্রাম লকডাউন

চীনে বিউবোনিক প্লেগে মৃত্যু ১: গ্রাম লকডাউন

এলএ বাংলা টাইমস

চীনে বিউবোনিক প্লেগে একজন গ্রামবাসীর মৃত্যুর পর পুরো গ্রামকে লকডাউন করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
এই ঘটনার পর ইনার মঙ্গোলিয়ার সুজিশিনচান এলাকার স্থানীয় বাড়িগুলোকে পরিচ্ছন্নতার নির্দেশ দেওয়া হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি কীভাবে ওই রোগে আক্রান্ত হলেন, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে রোগটিতে এখন পর্যন্ত আর কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছেন ঘটনাস্থলের নিকটবর্তী শহর বাতোতৌ-এর স্বাস্থ্যকর্মীরা।

উল্লেখ্য, চীনে প্রায়ই প্লেগের সংক্রমণ দেখা দেয়। যদিও সাম্প্রতিক সময়ে মহামারি আকারে সংক্রমণের হার অনেকাংশেই কমে গেছে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে প্লেগে আক্রান্ত হন ২৬ জন আর মৃত্যু হয় ১১ জনের।

সম্প্রতি মারা যাওয়া ওই ব্যক্তি বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

মধ্যযুগে বিউবোনিক প্লেগকে ডাকা হতো “ব্ল্যাক ডেথ” নামে। অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতি এই রোগটি ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়।

এদিকে, চীনের এই পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘‘সতর্কভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে’’, তবে এটি ‘উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ’ নয় বলে জানিয়েছে তারা। এই রোগটি এক সময় ভীতিকর হলেও বর্তমানে সহজেই নিরাময়যোগ্য।






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত