আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

ট্রাম্পকে বিষ মাখানো চিঠি, সন্দেহভাজন নারী গ্রেফতার

ট্রাম্পকে বিষ মাখানো চিঠি, সন্দেহভাজন নারী গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষ মাখানো চিঠি পাঠানোর অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেছিলেন।তাকে নিউইয়র্কের সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সোমবার এ খবর জানিয়েছে সিএনএন।

ট্রাম্পের কাছে পাঠানো ওই চিঠিতে রাইসিন নামক এক ধরনের মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো ছিল। তবে হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই ওই চিঠি জব্দ করা সম্ভব হয়েছে।

ওই নারীর কাছে একটি বন্দুক ছিল। মার্কিন প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসির প্রসিকিউটররা জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।

হোয়াইট হাউসের ঠিকানায় পাঠানো যে কোন চিঠি সেখানে পৌঁছে দেয়ার আগেই তা পরীক্ষা নিরীক্ষার জন্য একটি আলাদা কার্যালয় রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার সময়ই ওই চিঠিতে বিষ শনাক্ত হয়।

খামের ভেতরে চিঠিতে রাইসিন মেশানো ছিল। ক্যাস্টর অয়েল যে ধরনের বীজ থেকে তৈরি হয়, সেই একই বীজ থেকেই তৈরি হয় রাইসিন বিষ। যুক্তরাষ্ট্রের সিডিসি বলছে, রাইসিন এতটাই বিষাক্ত যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত