আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নোবেল পুরস্কার অনুষ্ঠানের আয়োজন এবার অনলাইনে

নোবেল পুরস্কার অনুষ্ঠানের আয়োজন এবার অনলাইনে

নোবেল পুরষকার

এ বছর নোবেল পুরষ্কার প্রদানের অনুষ্ঠান অনলাইনে আয়োজনের কথা জানিয়েছে আয়োজক কমিটি। তবে এবারই প্রথমবারের মতো মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে। করোনা মহামারির অবস্থা বিবেচনা করেই আয়োজক কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।


প্রতিবছর ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টোকহোমে ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে সরাসরি বিজয়ীদের হাতে পদক তুলে দেন নোবেল কমিটি। তবে এবছর করোনা মহামারির কারণে এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সরাসরি অনুষ্ঠান নয়, বরং অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বিজয়ীরা অনলাইনের মাধ্যমে নিজ নিজ দেশ থেকে অংশ নেবেন।
 সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের সুইডেনের রাজধানী স্টোকহোমে পুরস্কার গ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে মাধ্যমে বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দেয়া হয়ে থাকে। তবে এবারই প্রথমবারের মতো মেডেল এবং ডিপ্লোমা বিজয়ীদের নিজ নিজ দেশে প্রেরণ করা হবে। 

এর আগে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়। 

উল্লেখ্য, ৫-১২ অক্টোবরের মধ্যে এ বছরের নোবেল প্রাইজ চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে ঘোষণা করা হবে।







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত