আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

অস্ট্রেলিয়ার উপকূলে মারা গেল ৩৮০টি তিমি

অস্ট্রেলিয়ার উপকূলে মারা গেল ৩৮০টি তিমি

তিমি

অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উপকূলে কয়েকশ’ “পাইলট তিমি” আটকা পড়েছে৷ এরমধ্যে ৩৮০টি মারা গিয়েছে, বাকিদের বাঁচানোর চেষ্টা করছে উদ্ধারকারীরা৷

গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে হিসাব অনুযায়ী, তাসমানিয়ার পশ্চিম উপকূলে মোট ৪৭০টি পাইলট তিমিকে আটকাপড়া অবস্থায় পাওয়া যায়।

সোমবার প্রথম দফায় ম্যাককুয়েরি হেডস এলাকার সৈকতে পাওয়া গিয়েছিল ২৭০টি পাইলট তিমি। এরমধ্যে মারা যায় অন্তত ৯০টি। আরও বেশ কিছু তিমি মুমূর্ষু অবস্থায় ছিল। তিমি উদ্ধার অভিযান শুরুর পর আটকা পড়া আরও ২শ’ তিমির সন্ধান মেলে।

দ্বিতীয় দফায় পাওয়া এই দুইশ’ তিমির সবগুলোই মারা গিয়েছে বলে বুধবার নিশ্চিত করে জানিয়েছে, “তাসমানিয়া পার্কস এন্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস” ম্যানেজার নিক ডেকা। সব মিলিয়ে মোট মৃত তিমির সংখ্যা ৩৮০তে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, উদ্ধারকারীরা বুধবার বিকাল নাগাদ ৫০টি তিমি উদ্ধার করতে পেরেছেন এবং আরও ৩০ টিকে উদ্ধার করার চেষ্টা করছেন।

তাসমানিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত একটি তিমিও জীবিত থাকবে ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।

৬০ জনের একটি উদ্ধারকারী দল তিমি উদ্ধার অভিযান চালাচ্ছে। তারা জীবিত তিমিগুলোকে টেনে তুলে সাগরে ফেরত পাঠাচ্ছেন। ৫০টি তিমিকে সাগরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা জানা যায়নি। সৈকতে চলে আসার ঘটনাটি তিমিদের এই প্রজাতির ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঘটে থাকে। অস্ট্রেলিয়ার রেকর্ডে একসঙ্গে এত তিমি আটকা পড়ার এটিই সবচেয়ে বড় ঘটনা বলে ধারণা করা হচ্ছে।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত