আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আরও এক আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে: যুক্তরাষ্ট্র

আরও এক আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি করবে: যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে একতা ক্রমে বিলীন হতে চলেছে

এই সপ্তাহে আরও একটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সংযুক্ত আরব আমিরাতের টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ায় এ তথ্য জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট।


ইসরায়েলের সঙ্গে 'আব্রাহাম অ্যাকর্ডস' নামে খ্যাত সমঝোতা স্বাক্ষরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন স্বাক্ষর করার এক সপ্তাহ পর মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করলেন।

ক্র্যাফট জানান, এই চুক্তিতে আরও বেশি দেশকে যুক্ত করার পরিকল্পনা তার দেশের রয়েছে।

'শিগগিরই এ সংক্রান্ত আরও ঘোষণা আমরা দিতে পারব,' বলেন তিনি। একইসঙ্গে দাবি করেন, 'আগামি দুয়েকদিনের মধ্যে আরেকটি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।'

'জানি, অন্য দেশগুলোও এ পথ অনুসরণ করবে,' আত্মবিশ্বাস নিয়ে বলেন ক্র্যাফট।

এর আগে, এ সপ্তাহের শুরুতে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে 'এর আগে কখনোই এত বেশি আশাবাদী' তিনি হতে পারেননি।

ফিলিস্তিনের স্বাধীনতা প্রশ্নে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে এত দিন যে একতা ছিল, তা ক্রমে বিলীন হতে চলেছে। শুরুটা ১৯৭৯ সালে, ইসরায়েলের সঙ্গে মিসরের চুক্তির মধ্য দিয়ে। দ্বিতীয় চুক্তি হয় আরও ১৫ বছর পর, ১৯৯৪ সালে জর্ডানের সঙ্গে চুক্তিতে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত