আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ইসরাইলের বিরুদ্ধে এরদোগানের সহায়তা চায় ফিলিস্তিন

ইসরাইলের বিরুদ্ধে এরদোগানের সহায়তা চায় ফিলিস্তিন


ফিলিস্তিন থেকে আরবরা ইসরাইলের দিকে ঝুঁকে পড়ায় নিজেদের অস্তিত্ব রক্ষায় তুরস্কের দ্বারস্থ হয়ে ফিলিস্তিন। সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোন করে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি ও নির্বাচন সংক্রান্ত ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সহায়তা কামনা করেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহর সঙ্গে নির্বাচন নিয়ে সাম্প্রতিক আলোচনার ব্যাপারে অবগত করেন। এ ছাড়া ফিলিস্তিনি নাগরিক ও অন্যান্য দলগুলোর ওপর মার্কিন প্রশাসনের চাপ প্রয়োগের ব্যাপারেও আলোচনা করেন তারা।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আর আগের মতো নেই। অনেক কিছু বদলে গেছে। দীর্ঘদিনের শত্রু ইসরাইলের সঙ্গে দুটি আরব দেশ আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্থাপন করেছে এবং সৌদি আরবসহ আর কিছু দেশ একই পথে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে
আরব-ইসরাইল-যুক্তরাষ্ট্র ও তুরস্ক-ইরান-কাতার-চীন-রাশিয়া মেরুকরণ হচ্ছে।

এদিকে, নয়া মেরুকরণকে সামনে রেখে সৌদি আরবের প্রবাসী ভিন্নমতাবলম্বীরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি নামে একটি দল গঠন করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারী ভিন্নমতাবলম্বী সৌদি নাগরিকদের নিয়ে বিরোধী দলটির যাত্রা শুরু হয় ২৩ সেপ্টেম্বর।

সৌদি আরবের দীর্ঘ রাজতন্ত্রের ইতিহাসে এটিই প্রথম কোনো বিরোধী রাজনৈতিক দল। প্রবাসী হলেও পর্যায়ক্রমে এটি রাজতন্ত্রকে হুমকির মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে একাধিকবার দল গঠনের চেষ্টা করা হলেও গ্রেফতার ও দমন-পীড়নের কারণে সেটা সম্ভব হয়নি।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত