আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২২

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২২

ইউক্রেনের বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষণার্থীসহ ২২ জন নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করা হয়েছে। ২৮ জন যাত্রী বহনকারী বিমানের বাকি যাত্রীদের উদ্ধার করতে দুর্ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বলেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউক্রেনের পশ্চিমের শহর খারকিভের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তোনোভ-২৬ ট্রান্সপোর্ট বিমানটি থেকে ধোয়ার কুণ্ডুলী বের হতে দেখা গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কেন্দ্র থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশটির একটি সামরিক বিমানবন্দরের দুই কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনকে উদ্ধার করা হয়েছে আহত অবস্থায়। বাকিদের সন্ধান পেতে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিখোঁজ আরও তিনজনের খোঁজ চলছে জানান জরুরি সেবা কর্মকর্তারা। আহতদের অবস্থা গুরুতর বলে ফেসবুকে নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর ওলেকসি কুশার।

বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মৃতদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা খারকিভ ন্যাশনাল এয়ার ফোর্স ইউনিভার্সিটির।

জানা গেছে, রাজধানী কিয়েভের আড়াইশ মাইল পূর্বে অবস্থিত চুহুইভ বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে অবতরণের আগেই সেটি বিধ্বস্ত হয়ে যায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, সামরিক বাহিনীর ওই বিমানে বিমান বাহিনীর পাইলট ও শিক্ষানবিশ ক্যাডেটরা ছিলেন।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এই ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ উল্লেখ করে বলেছেন, সব ধরনের পরিস্থিতি ও এই ট্র্যাজেডির কারণ তদন্তে আমরা জরুরি ভিত্তিতে একটি কমিশন গঠন করতে যাচ্ছি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত