আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় দশ লাখ, আক্রান্ত তিন কোটি ৩০ লাখ

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু প্রায় দশ লাখ, আক্রান্ত তিন কোটি ৩০ লাখ

প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। সারা বিশ্বে এখনো প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে অচেনা ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে প্রায় দশ লাখে। সুস্থ হয়েছেন দুই কোটি ৪৪ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৯৪ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন দুই লাখ ৩৪ হাজারের বেশি মানুষ।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ১৪৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৯৮ হাজার ৭১৬ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৪৪ লাখ ৫ হাজার ৯২১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পরেই সংক্রমণে এগিয়ে রয়েছে ভারত, লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, রাশিয়া, কলম্বিয়া, পেরু, মেক্সিকো, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা।

আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৯ হাজার ১৭৭ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ লাখ ৯০ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫৩৪ জনের।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৪৭ লাখ ১৮ হাজার ১১৫ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজার ৪৪১ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৪৩ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ২২৫ জন।

পঞ্চম স্থানে থাকা কলোম্বিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬ হাজার ৩৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৯৬ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ১২৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত