আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনাভাইরাসের মধ্যে ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বিজ্ঞানীরা বলছেন, ভারতে তারা আরেকটি চীনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস শনাক্ত করেছেন। এটি ভারতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা।

হিন্দুস্তান টাইসমের খবরে বলা হয়েছে, এই ভাইরাসটি আর্থ্রোপড-বাহিত এবং শুকর ও কিউলেক্স মশার দেহে পাওয়া যাচ্ছে। সিকিউভি ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে রয়েছে।

আইসিএমআর-এর ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরা ভাইরাসটির অ্যান্টিবডি আবিষ্কার করেছেন। রাজ্যের ৮৮৩ জন মানুষের নমুনার মধ্যে দুটিতে এই অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। এতে প্রমাণিত হয়, কোনো একসময় এই দুই ব্যক্তি সিকিউভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের একজনের ২০১৪ ও অপরজনের ২০১৭ সালে নমুনা পরীক্ষা করা হয়েছিল। খবরে বলা হয়েছে, কর্নাটকে এই দু্ইজনের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষণার পর বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মশার দেহে সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে রোগ ছড়ানোর আশঙ্কা থাকছে।

ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৬০ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রাণয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮২১৭০ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৭০৩ জনে দাঁড়িয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত