আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘ফরেস্ট টাউন’ বানাচ্ছে সিঙ্গাপুর

‘ফরেস্ট টাউন’ বানাচ্ছে সিঙ্গাপুর

অক্সিজেনের শহর বানানোর কাজে হাত দিয়েছে সিঙ্গাপুর। ৭০০ হেক্টর জমির উপর গড়ে তোলা হচ্ছে শহরটিকে। শহরটিতে থাকবে ৫টি বিভাগ, থাকবে ৪২ হাজার বাড়ি।

পরিবেশ দূষণ এড়াতে শহরের রাস্তায় থাকবে না কোনো যানবাহন। ঘুরে-বেড়ানো যাবে শুধু পায়ে হেঁটে বা সাইকেলে। গাড়ির জন্য নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। মাটির নিচের টানেল দিয়ে চলবে গাড়ি। গোটা ‘ফরেস্ট টাউন’ প্রকল্পটির আরেকটি নাম হল ‘প্রজেক্ট তেনগা’।

শহরটি গড়ে উঠছে সিঙ্গাপুরের পশ্চিমে। ওই অঞ্চলে রয়েছে তেনগা বনভূমি। একটা সময়ে ওই অঞ্চলে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হত, বড় ইটভাঁটাও ছিল। পরিবেশের স্বার্থে শহর গড়তে গিয়ে পরিবেশের উপর প্রভাব ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরিবেশবাদীদের অভিযোগ, শহর তৈরির কাজে কাটা পড়ছে তেনগা বনভূমির প্রচুর গাছ।

স্মার্ট সিটি ইন্ডেক্সে এ বছরেও বিশ্বে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার সবুজতম শহর বলেও পরিচিত দেশটি। এ শহরের ঠিক মাঝ বরাবর থাকবে ১০০ মিটার চওড়া বনভাগ। প্রাণী সংরক্ষণের ব্যবস্থাও থাকবে এই বনভাগে।

শহরের বিদ্যুত নিয়ন্ত্রণে স্মার্ট আলোর কথাও ভাবা হয়েছে। সময় হলে নিজ থেকেই নিভে গিয়ে খরচ বাঁচিয়ে দেবে স্মার্ট লাইট। এ ছাড়াও বিদ্যুত ব্যবহারের লাগাম টানতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়ার ব্যাপারেও ভাবা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত