আপডেট :

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

        ক্যালিফোর্নিয়ায় নতুন কর্মসংস্থান শর্ত চালু, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে লাখো মানুষ

        লস এঞ্জেলেসে ব্যালট পুড়িয়ে ও ভোটকেন্দ্রে ভাঙচুর, নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কা

        হাওয়াইয়ে তিনজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তি অভিযুক্ত

        মিয়ানমারে বিস্ফোরকভর্তি ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪৫ জনের বেশি

        যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি চুক্তিতে নতুন শর্ত ট্রাম্পের

        ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ‘ফ্রিডম ২৫০’ উৎসব বাতিলের আহ্বান ট্রাম্পের

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

‘দেউলিয়া’ শ্রীলঙ্কা ছাড়ছে মানুষ

‘দেউলিয়া’ শ্রীলঙ্কা ছাড়ছে মানুষ

দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন এমন অবস্থায় যে প্রধানমন্ত্রীও আপাতত কোনো আশার আলো দেখছেন না। দেশের নাগরিকদের মাঝেও মহামারির মতো ছড়াচ্ছে দেশ ছাড়ার প্রবল ইচ্ছা।

শ্রীলঙ্কায় জ্বালানি-সংকট এখন এমন চরমে যে সম্প্রতি (২৮ জুন) স্বল্প মজুদ সাবধানে খরচ করতে দুই সপ্তাহের জন্য শুধু জরুরি পরিষেবা খাতে সীমিত পরিমানে জ্বালানি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সেদিন সরকারের মুখপাত্র বান্দুলা গুণাবর্দনা বলেছিলেন, ‘আজ মাঝরাত থেকে স্বাস্থ্য বিভাগের মতো জরুরি খাত ছাড়া অন্য কোনো খাতে জ্বালানি বিক্রি করা হবে না।' তিনি জানান, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়া দেশটিতে সামান্য যেটুকু জ্বালানি রয়েছে তা সংরক্ষণ করার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে চলতি বছরের প্রথম চার মাসে জ্বালানি খাতে মোট ৬৫ বিলিয়ন রুপি (১৮৫ মিলিয়ন ডলার/১৭১ মিলিয়ন ইউরো)-র ক্ষতির কথা উল্লেখ করে বড় রকমের ভর্তুকি দিয়ে আসা জ্বালানির দাম শতকরা ৮৩৫ ভাগ বৃদ্ধির প্রস্তাব দেয় সিলোন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি)।

এসব পদক্ষেপের সুফল এখনো দৃশ্যমান নয়৷ বরং পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাওয়ায় মঙ্গলবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, মোট ঋণ ৫০ বিলিয়নও ছাড়িয়ে যাওয়ায় শ্রীলঙ্কা এখন ‘দেউলিয়া দেশ'।

অবশ্য দ্বীপদেশটির অনেক মানুষ প্রধানমন্ত্রীর এমন স্বীকারোক্তির আগেই সামনে যে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে তা বুঝতে পেরেছেন। তাই অনেকই এখন দেশ ছাড়ার জন্য মরিয়া।

সবচেয়ে সহজ ভারতে চলে যাওয়া৷ তাই নৌকায় চড়ে ভারতে যাচ্ছেন অনেকে।

২৭ জুন ভারতের এক সমুদ্র সৈকত থেকে প্রবীণ এক দম্পতিকে উদ্ধার করা হয়৷ দীর্ঘক্ষণ নৌকা চালানোয় পানি-শূন্যতা দেখা দিয়েছি। তার সঙ্গে ভীষণ ক্লান্তি যোগ হওয়ায় দুজনই চলে যান মৃত্যুর দ্বারপ্রান্তে। অচেতন অবস্থায় দুজনকেই হাসপাতালে নেয়া হলেও বেশি কাহিল হয়ে পড়া নারীকে আর বাঁচানো যায়নি৷ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২ জুলাই অনন্তের পথে যাত্রা করেন তিনি।

এভাবে নৌকায় চড়ে ইতিমধ্যে ৯০ জনেরও বেশি মানুষ শ্রীল্ঙ্কা থেকে ভারতে প্রবেশ করেছেন। আপাতত এক শরণার্থী শিবিরে রাখা হয়েছে তাদের।

দুই সপ্তাহের জন্য হাসপাতাল, গণপরিবহণের মতো খাতগুলোতে শুধু তেল বিক্রি বা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু জরুরি সেবার সঙ্গে যুক্ত মানুষরাও সহজে জ্বালানি পাচ্ছেন না।

দেহিওয়ালার ব্যবসায়ী আমান রিফাই জানান, পরিস্থিতি এখন লকডাউনের মতো৷ ডাম্বুলার রুভিনি গুনাবর্ধনে জানান, তার ভাই চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও এক ফোঁটা জ্বালানিও পাননি।

সম্প্রতি জ্বালানির জন্য ফিলিং স্টেশনে টোকেন সিস্টেম চালু করেছে সরকার। সেই টোকেন নিয়ে অবশ্য শুধু লাইনে দাঁড়ানো যায়, জ্বালানির নিশ্চয়তা টোকেন দিতে পারে না।

কলম্বোর রেডিও উপস্থাপক নিরোশ বিজয় জানালেন, টোকেন পাওয়ার পরও তার গাড়ির ট্যাঙ্ক ভরতে তিনদিন লেগেছে!

এমন হচ্ছে মূলত অব্যবস্থাপনার কারণে। স্বাস্থ্য বিভাগের কর্মীদের বলা হয়েছে প্রতি শুক্রবার নিজেদের বাহনের জন্য জ্বালানি নিতে। কিন্তু কলম্বোর ইন্টার্নি ডাক্তার রাজমোহন গিয়ে দেখেন, ডাক্তারদের যে লাইন সেটা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ হয়ে গেছে। তার মানে তেল পেতে পেতে নির্ঘাত সারাদিন পার। তাই রাজমোহনের প্রশ্ন, ‘আমাদের তো হাসপাতালেও যেতে হবে, এত লম্বা লাইনে দাঁড়ালে কি আর হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা দেয়া যাবে?' তা যে আদৌ সম্ভব নয় তা বুঝতে পেরে কেউ কেউ বছরের প্রাপ্য ছুটি কাজে লাগিয়ে গাড়ির ট্যাঙ্ক ভরতে শুরু করেছেন।

জ্বালানি এমন দুষ্প্রাপ্য হয়ে যাওয়ায় গ্যাসের চুলা বাদ দিয়ে ধৎশায়েনি কার্থিগেসু এখন স্টোভ ব্যবহার করছেন। ২৫ বছর বয়সি এই ক্যাটারিং ব্যবসায়ী জানান, তার বাড়ির কাছে এমন অনেকেই আছেন যারা স্টোভ কিনেও সংকট মোকাবেলা করতে পারছেন না। বড়দের খাবার তো দূরের কথা অনেকে শিশুর জন্য দুধও কিনতে পারছেন না তারা। ডাম্বুলার সার পরিবেশক বীজেন্দ্রনও তাদের একজন। তিনি জানান, তার সাড়ে তিন বছর বয়সি বাচ্চার জন্য নিয়মিত দুধ কেনা খুব কঠিন হয়ে পড়েছে।

দ্রব্যমূল্য বাড়ছে তো বাড়ছেই। অনেক পণ্য নিম্নবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে আগেই, তারপরও দাম বাড়ছে৷ জ্বালানিসংকটের কারণে অনেক মানুষ নিজের গাড়ি না চালিয়ে হেঁটে বা সাইকেলে যাতায়াত করছেন। ফলে সাইকেলের দামও বাড়ছে দ্রুত। এ মুহূর্তে সবচেয়ে সস্তা সাইকেলটির দাম ১০ হাজার শ্রীলঙ্কান রুপি। অনেকের এই সাইকেলই কেনার ক্ষমতা নেই, ৮০ থেকে ৯০ হাজার রুপির সর্বাধুনিক সাইকেল তারা কিনবেন কী করে!

সব মিলিয়ে পরিস্থিতি এত প্রতিকূল যে অনেকেই যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। অনেকে আগে সন্তানদের অন্য দেশে পাঠাচ্ছেন পড়াশোনা করতে। খুব স্বচ্ছল নয় এমন পরিবারের সন্তানরা যাচ্ছেন ভারতে। স্বচ্ছল পরিবারগুলো ইউরোপ, যুক্তরাষ্ট্রে সপরিবারে যাওয়ার চেষ্টা করছেন। পরিবারের সবার যেতে দেরি হবে মনে হলে সন্তানদের পাঠাচ্ছেন সেরকম দেশগুলোতে।

অনেক নিম্ববিত্ত পরিবারের মানুষ আবার মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাড়ি জমাচ্ছেন। রেনু গৃহকর্মী হিসেবে দুবাই গিয়েছেন গত বছর। তবে যাওয়ার পর দেশের আর্থিক সংকট আরও চরমে ওঠায় আরেকটি খণ্ডকালীন কাজ নিয়েছেন। দুটো কাজের আয় থেকে কিছু টাকা দেশে পাঠাচ্ছেন। বাকি টাকা সঞ্চয় করে ৪০ বছর বয়সি রেনু স্বপ্ন দেখছেন একদিন নিজের মেয়েকেও দুবাইয়ে নিয়ে আসবেন এবং তারপর মা-মেয়ে থাকবেন একসঙ্গে। আরেক শ্রীলঙ্কান নারী দুবাই পৌঁছেছেন দুই মাস আগে। তিন মাসের ভিসা নিয়ে গিয়ে এখন দুবাইতেই স্থায়ী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত