আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিক্ষোভকারীদের প্রবেশ, সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিক্ষোভকারীদের প্রবেশ, সরকারি বাড়ি ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ শনিবার তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে গেছেন। বিক্ষোভকারীরা বলপূর্বক তার বাড়িতে প্রবেশ করলে তিনি পালিয়ে যান বলে খবরে প্রকাশ।

আজ শনিবার পূর্ব-নির্ধারিত বিক্ষোভ সমাবেশ থেকে বিক্ষোভকারীরা কলম্বো ফোর্টের চাথাম স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের দিকে যেতে থাকে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করেও তাদের দমাতে পারেনি। তারা সকল প্রতিরোধ ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বিক্ষোভ প্রতিরোধ করতে এর আগে পুলিশ কলম্বোতে কারফিউ জারি করেছিল। কিন্তু কারফিউ উপেক্ষা করে বিপুলসংখ্যক বিক্ষোভকারী সমবেত হয়। কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আজ শনিবারই সম্ভবত সবচেয়ে বেশি লোক সমবেত হয়েছিল।

স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশকারী অনেক বিক্ষোভকারী শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট বহন করছিলেন।

অবশ্য, বিক্ষোভকারীরা প্রবেশের আগেই প্রেসিডেন্ট ভবনটি খালি করে কলম্বো ছেড়ে চলে যেতে সক্ষম হন। একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট শুক্রবারই তার সরকারি বাসভবন ছেড়ে চলে গিয়েছিলেন।

বিক্ষোভকারীরা দীর্ঘ দিন ধরেই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছিল। দেশটির ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের জন্য তাকেই দায়ী করা হচ্ছে। বিক্ষোভের মুখে কিছু দিন আগে তার ভাই ও প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রামাসিংহে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তার দলের জরুরি সভা আহ্বান করেছেন। তিনি পার্লামেন্টের বৈঠক আহ্বান করার জন্যও স্পিকারকে অনুরোধ করেছেন। উল্লেখ্য, বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত