আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

৬৫ বছর পর বিশ্ব চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টরা শনিবার সরাসরি আলোচনায় বসছেন

৬৫ বছর পর বিশ্ব চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টরা শনিবার সরাসরি আলোচনায় বসছেন

তাইওয়ান মঙ্গলবার ঘোষণা করেছে যে
প্রেসিডেন্ট মা ইং জেউ শনিবার চীনা
প্রেসিডেন্ট ঝি জিনপিং এর সঙ্গে
সরাসরি আলোচনায় বসবেন । ১৯৪৯ সালের
পর এটিই হবে তাইওয়ান ও চীনের
নেতাদের মধ্যে প্রথম বৈঠক।
প্রেসিডেন্ট মা ‘র মুখপাত্র বলেন যে
বৈঠকটি সিঙ্গাপুরে হবে এবং এতে কোন
চুক্তি সই করা হবে না। তবে তিনি বলেন
যে এই দুই প্রেসিডেন্ট মূল ভূখন্ডের সঙ্গে
তা্ইওয়ানের সম্পর্ক আরও মজবুত করবেন
এবং তাইওয়ান প্রণালির বর্তমান অবস্থা
বজায় রাখবেন।
চীনা কর্মকর্তারা পরে এই বৈঠকের খবর
নিশ্চিত করেছেন। এ দিকে ওয়াশংটনে
হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট
সংবাদদাতাদের বলেছেন যুক্তরাষ্ট্রের
মৌলিক স্বার্থ নিহিত রয়েছে ঐ প্রণালীর
উভয় পাশে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ
সম্পর্ক বজায় রাখায়। যুক্তরাষ্ট্র এক চীন
নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই নীতি হচ্ছে বেইজিং ভিত্তিক একটা
চীন সরকারকে স্বীকৃতি । তবে আইন
অনুযায়ী যুক্তরাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে
চীনা মূল ভূখন্ড যদি ঐ দ্বীপটিকে
আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা ঘোষণা
থেকে বিরত রাখার জন্য শক্তি ব্যবহার
করে তা হলে যুক্তরাষ্ট্র তাইওয়ানের
সাহায্যে এগিয়ে যাবে।
২০০৮ সাল থেকেই চীন এবং তাইওয়ানের
সরকার নিম্ন পদস্থ কর্মকর্তা পর্যায়ে
আলাপ আলোচনা করেছে এবং অনেকগুলো
বানিজ্য চুক্তি ও সই করেছে তবে
মূলভূখন্ডের চীন বলেছে যে তাইওয়ান যদি
স্বাধীনতা ঘোষণা করে তা হলে তারা
শক্তি প্রয়োগ করে তাইওয়ান আবার
নিজেদের দখলে নেবে।


শেয়ার করুন

পাঠকের মতামত