আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

তুরস্কের শহরে মৃত্যু বেড়ে ২৪ হাজার, চারদিকে শুধু লাশের গন্ধ

তুরস্কের শহরে মৃত্যু বেড়ে ২৪ হাজার, চারদিকে শুধু লাশের গন্ধ

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজারে পৌঁছেছে। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ জন হয়েছে বলে দেশটির দুর্যোগ ও জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে। আর ভূমিকম্পে সিরিয়ায় সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজারের বেশি হয়েছে।

এএফএডি জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণাঞ্চ থেকে প্রায় ৯৩ হাজার ক্ষতিগ্রস্তকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতায় এক লাখ ৬৬ হাজারের বেশি সদস্য সম্পৃক্ত রয়েছে।

এদিকে তুরস্কের কাহরামানমারাস শহরের বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে বলে সেখানে সংবাদ সংগ্রহের নিয়োজিত আল–জাজিরার প্রতিবেদক রেসুল সরদার জানিয়েছেন।


তিনি বলেছেন, ‘আমরা সর্বত্র লাশের গন্ধ পাচ্ছি। কয়েকজনের মৃতদেহ বের করতে দেখেছি। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।’

ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়া যায় কি না সেজন্য উদ্ধারকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে রেসুল সরদার বলেন, কাউকে জীবিত পাওয়া গেলে তা হবে ‘অলৌকিক ঘটনা’।

এই সাংবাদিক বলেন, এখানকার উদ্ধারকর্মীরা জানেন তাঁদের হাতে আর সময় নেই।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্তত আট লাখ ৭০ হাজার মানুষের জরুরিভাবে খাবার দরকার বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসেবে, শুধু সিরিয়াতেই ৫৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত