আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

মিয়ানমারে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা

মিয়ানমারে নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ
নির্বাচনের ফলাফলের অপেক্ষায় দেশটির
জনগণ। বিশ্ববাসীর নজরও সেদিকে। আজ
সোমবার ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করা
হতে পারে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে
এ তথ্য জানানো হয়।
দেশটিতে দীর্ঘ প্রতীক্ষিত সাধারণ
নির্বাচনে গতকাল রোববার শান্তিপূর্ণভাবে
ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল চারটায় ভোট
গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় গণনা।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে,
ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।
নির্বাচনে ভোটার ছিল প্রায় তিন কোটি।
অন্তত ৯০টি দলের কমপক্ষে ছয় হাজার
প্রার্থী ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করেন।
মিয়ানমারে গত ২৫ বছরের মধ্যে গতকালের
নির্বাচনকে সবচেয়ে অবাধ বলে গণ্য করা
হচ্ছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশটির
জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে
ভোট দিয়েছেন।
একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের
পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের
খবরে বলা হচ্ছে।
নির্বাচনে বিরোধী দল ন্যাশনাল লিগ ফর
ডেমোক্রেসি (এনএলডি) বড় সাফল্যের আশা
করছে। তবে দল বিজয়ী হলেও সাংবিধানিক
বাধার কারণে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ
পাবেন না এনএলডির নেত্রী নোবেল শান্তি
পুরস্কারজয়ী অং সান সু চি।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট থেইন সেইনের
ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন
সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি
(ইউএসডিপি) নির্বাচনে জয়ের ব্যাপারে
আশাবাদী।
নির্বাচন পার্লামেন্টের ৭৫ শতাংশ আসনের
প্রতিনিধি চূড়ান্ত করবে। বাকি ২৫ শতাংশ
আসন অনির্বাচিত সামরিক প্রতিনিধিদের
জন্য সংরক্ষিত রয়েছে। তাঁরা জান্তা-
সমর্থিত ইউএসডিপিকে সমর্থন দেবেন বলে
ধারণা করা হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য
এনএলডিকে ৬৭ শতাংশ আসনে জয়ী হতে
হবে। এদিকে প্রেসিডেন্ট থেইন সেইন
বলেছেন, ফলাফল যা-ই হোক না কেন, সরকার
ও সেনাবাহিনী তা মেনে নেবে।

শেয়ার করুন

পাঠকের মতামত