আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

বাইডেন-লুলার বৈঠকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি

বাইডেন-লুলার বৈঠকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি

গণতন্ত্রকে সমর্থন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক শুরুরও প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন লুলা। দুই নেতা একে অপরের লক্ষ্য তুলে ধরেন এবং বাইডেন ভবিষ্যতে ব্রাজিল সফরের ব্যাপারে সম্মত হন। এর আগে দুই দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাইর বলসোনারোর মধ্যে গভীর সম্পর্ক ছিল। বলসোনারোর নাম উল্লেখ না করে লুলা সংবাদিকদের বলেন, ব্রাজিল চার বছর ধরে নিজেকে প্রান্তিক করে রেখেছে।

জো বাইডেন ও লুলা আমাজন রেইনফরেস্ট সুরক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের পারস্পরিক প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নেতারা ইউক্রেনে রুশ আগ্রাসন, হাইতিতে নিরাপত্তাহীনতা, অভিবাসন, বাণিজ্য ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়েও আলোচনা করেছেন। তবে ইউক্রেন নিয়ে উভয় দেশের প্রতিক্রিয়ায় মতবিরোধ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট কিয়েভকে অস্ত্র, সামরিক প্রশিক্ষণ ও কূটনৈতিক সহায়তা দেওয়া পশ্চিমা জোটের নেতৃত্ব দিচ্ছেন। যেখানে ব্রাজিল ভারত ও দক্ষিণ আমেরিকার মতো ইউক্রেনে সরাসরি সহায়তা দেওয়া এড়িয়ে গেছে এবং মিশ্র রাজনৈতিক বার্তা দিয়েছে। তিনটি দেশই রাশিয়া ও চীনের পাশাপাশি উদীয়মান অর্থনীতির ব্রিকস গ্রুপের সদস্য।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত