আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

ভারতীয়রা নেপালের ভূমি দখল করে চাষাবাদ করছে

ভারতীয়রা নেপালের ভূমি দখল করে চাষাবাদ করছে

ভারতীয় নাগরিকরা নেপাল সীমান্তে সে
দেশের জমি অবৈধভাবে দখল করে দিব্যি চাষাবাদ
করে যাচ্ছে।
কাঠমান্ডু পোস্টের খবরে জানা যায়, ভারতীয়
নাগরিকরা অনেকদিন ধরে দোধারা-চান্দানি পৌর এলাকার
কাঞ্চনভোজে ১৭ নং সীমান্ত পিলারের কাছে
মুনশীতলে নেপালী ভূখণ্ডের ৩ বিঘা জমিতে
অবৈধভাবে চাষাবাদ করছে।
কাঞ্চনভোজে স্থানীয় নেপালীরা বলছেন
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অন্যান্য দ্রব্য
কিনতে প্রায়ই তাদের ভারতের মেলাঘাট মার্কেটে
যেতে হয় সে জন্য তারা ভারতীয়দের এই জমি
দখলের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে
পারছেন না। তাদের আশঙ্কা এর প্রতিবাদ করতে
গেলে ভারতীয় সীমান্ত রক্ষী ও কাস্টম
কর্মকর্তারা বিরূপ হবেন এবং সীমান্ত পারাপারে তারা
অবশ্যই বাধা দেবেন।
দোধারা-চান্দানি গ্রাম কমিটির সিপিএন-ইউএমএল দলীয়
চেয়ারম্যান কিশোর কুমার লিম্বু জানিয়েছেন, মাঠ
পরিদর্শনে দেখা গেছে ভারতীয়রা উক্ত স্থানে
নো-ম্যানস ল্যান্ডসহ নেপালের ৩ বিঘা জমি দখল
করে নিয়েছে। তারা ঐ জমিতে ধান ও আখ চাষ
করছে।
চীন থেকে ২৬টি পেট্রোলবাহী ট্যাংকার
এসেছে আরো আসছে : এদিকে গত বুধবার
চীন থেকে ২৬টি পেট্রোলবাহী ট্যাংকার
নেপালে পৌঁছেছে। এসব ট্যাংকার ২ লাখ ৭০
হাজার ৬৬ লিটার অনুদানের পেট্রোল নিয়ে
এসেছে। চীন থেকে আরো ৩ লাখ ৭৪ হাজার
৩শ’ লিটার অনুদানের পেট্রোল নেপালে আসার
অপেক্ষায় রয়েছে।
ভারতের অঘোষিত অবরোধের ফলে নেপালে
জ্বালানির তীব্র ঘাটতি দেখা দেয়ায় চীন সরকার
নেপালকে সাবসিডি হিসেবে ১ হাজার টন জ্বালানি
তেল সরবরাহ করার কথা ঘোষণা করেছে।
এই নিয়ে মোট ৯৭টি ট্যাংকার রাউয়াসাধি-কেরুং সীমান্ত
দিয়ে জ্বালানি নিয়ে নেপালে এসেছে।
ভারতের অবারোধে
বান কি মুনের উদ্বেগ
এদিকে নেপালের কংগ্রেস দলের সভাপতি ও
সেদেশের সাবেক প্রধানমন্ত্রী সুশীল
কেরালা নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সংস্থার
মহাসচিব বান কি মুনের সাথে সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎকালে বান কি মুন বলেছেন, নেপাল
সীমান্তে ভারতের এ অঘোষিত অবরোধের
ফলে অবাধ ট্রানজিটের ক্ষেত্রে নেপালের
অধিকার ক্ষুণœ করা হয়েছে। তিনি আরো
বলেছেন, এ অবরোধের ফলে নেপালে
মানবিক সংকটের ব্যাপারে তিনি উদ্বিগ্ন। বান কি মুন
বলেন, স্থলবন্দী দেশ হিসেবে ট্রানজিট
নেপালের আইনগত অধিকার।
কৈরালার পররাষ্ট্র বিষয়ক সাবেক উপদেষ্টা দীনেশ
ভট্টরাই জানিয়েছেন বান কি মুন নেপালের ওপর
ভারতের এ অবরোধে বিশেষ করে যে সময়
সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্প থেকে নেপাল উঠে
দাঁড়াবার চেষ্টা করছে। যে সময় এ পদক্ষেপে
গভীর দুঃখ প্রকাশ করেছেন। ভট্টরাই জাতিসংঘ
মহাসচিবের উদ্ধৃতি দিয়ে জানান, ‘আমি সত্যিই দুঃখিত যে
নেপালে ভূমিকম্পের পর সাড়া দেয়া যেখানে
ভারতের প্রথম কর্তব্য ছিল সেখানে তারা
অবরোধ আরোপ করেছে’। উল্লেখ্য, বান কি
মুনের সাথে কৈরালার বৈঠককালে ভট্টরাই সেখানে
উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত