আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

এরদোগানের সাথে সংলাপে বসতে চান না পুতিন

এরদোগানের সাথে সংলাপে বসতে চান না পুতিন

তুমুল উত্তেজনা চলছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের
মধ্যে। প্রতিপক্ষকে লক্ষ্য করে বাক্যবাণ
ছুঁড়ছেন তাদের অনুসারী কর্মকর্তারাও।
তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে
দেশটির যুদ্ধবিমানের গুলিতে একটি রুশ জঙ্গি
বিমান ভূপাতিত হওয়ার পর রাশিয়া-তুরস্কের মধ্যে
সৃষ্ট উত্তেজনা নিয়ে এরদোগানের সাথে
আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন
পুতিন। গত শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে
সম্প্রচারিত এক ভাষণে এরদোগান আবারও
রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, পুতিন
আগুন নিয়ে খেলছেন। তবে তার ভাষণের
আগেই তুরস্ককে অভিযুক্ত করে পুতিন একটি
অনুষ্ঠানে বলেন, তারাই আগুন নিয়ে খেলছে,
যারা সন্ত্রাস দমন ইস্যুতে দ্বৈত-নীতি অবলম্বন
করছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি
রুশ প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে
মুখোমুখি আলাপ করতে চাই। এক্ষেত্রে
প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন ভালো
সুযোগ হতে পারে। যে উত্তেজনা
ছড়িয়েছে তাতে আমরা বিরক্ত। তাছাড়া, আমরা
রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই না। কিন্তু
তার এই আগ্রহ প্রত্যাখ্যান করে রুশ
প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, জঙ্গি বিমান
ভূপাতিত করার ঘটনায় তুরস্ক ক্ষমা না চাইলে
এরদোগানের সঙ্গে আলোচনায় বসবেন না
পুতিন।
খবরে বলা হয়, রুশ জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার
খবর পাওয়ার পরপরই পুতিন বলেন, পিঠে ছুরি
মেরেছে তুরস্ক। এর যথার্থ প্রতিক্রিয়া
দেখানো হবে। এর জবাবে এরদোগান
বলেন, সার্বভৌমত্ব লঙ্ঘন হলে তুরস্ক নিশ্চয়ই
বসে থাকবে না। এরপর রুশ প্রেসিডেন্টর
দাফতরিক বাসভবন ক্রেমলিনের পক্ষ থেকে
প্লেন ভূপাতিত করার ঘটনায় আঙ্কারাকে দুঃখ
প্রকাশ করার কথা বলা হয়। কিন্তু তুরস্কের
প্রেসিডেন্টের বাসভবন থেকে বলা হয়, এ
ঘটনায় দুঃখ প্রকাশ করার কিছু নেই। কেবল
দ ায়িত্ব পালন করেছে তুর্কি বাহিনী। পুতিন-
এরদোগানের আগুন নিয়ে খেলার পাল্টাপাল্টি
অভিযোগের মধ্যে কথার যুদ্ধ চালিয়ে
যাচ্ছেন তাদের পেছনের সৈনিকেরাও।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমদ দাউতগলু
বলেন, আমাদের আকাশসীমা লঙ্ঘন করায়
একটি জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে। এটিকে
কোনো রাষ্ট্রের যুদ্ধবিমান মনে করেনি
তুর্কি বাহিনী। এখন এ নিয়ে কারও সঙ্গে
সম্পর্কও নষ্ট করতে চাই না আমরা। তবে,
সন্ত্রাস নির্মূলে সকল অংশীদারদের ঐক্যবদ্ধ
থাকার কথাও বলেন তিনি। আর রুশ
পররাষ্ট্রমন্ত্রী সার্জেই ল্যাভরভ হুঁশিয়ার
করে বলেন, যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা
তুরস্কের উদ্দেশ্যকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ
করবে। আমরা বিশ্বাস করি, তুরস্কের নেতৃত্ব
তাদের সীমা অতিক্রম করে ফেলেছেন।
এছাড়া, ২০১১ সালে রাশিয়া ও তুরস্কের
নাগরিকদের দু’দেশে ভিসা ছাড়া ভ্রমণের যে
সুযোগ ছিল তা-ও আগামী জানুয়ারি থেকে
বাতিল করা হবে বলে জানান ল্যাভরভ। গত ২৪
নভেম্বর আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগে
রুশ যুদ্ধবিমান এসইউ-২৪ কে গুলি করে ভূপাতিত
করে তুর্কি যুদ্ধবিমান এফ-১৬। এই ঘটনার
প্রতিক্রিয়ায় ২৫ নভেম্বরই সিরিয়ার তুর্কি
সীমান্তবর্তী এলাকা লাতাকিয়ায় আকাশ
প্রতিরক্ষায় মিসাইল ক্রুজার মস্কভা বসায় রাশিয়া।
এরপর গত বৃহস্পতিবার থেকে আঙ্কারার
বিরুদ্ধে নানামুখী পদক্ষেপ নিতে শুরু করে
মস্কো। বিবিসি, রয়টার্স।

শেয়ার করুন

পাঠকের মতামত