আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

সর্বোচ্চ ১০ কার্বন নিঃসরণকারী দেশের প্রতিশ্রুতি

সর্বোচ্চ ১০ কার্বন নিঃসরণকারী দেশের প্রতিশ্রুতি

গতকাল  সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে জাতিসংঘের বিশ্ব
জলবায়ু সম্মেলন। এই সম্মেলন সামনে
রেখে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন
নিঃসরণকারী ১০ দেশের প্রতিশ্রুতি নিচে
তুলে ধরা হলোঃ-

১. চীন (২৪ শতাংশ)
বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস
নিঃসরণকারী দেশটি ২০৩০ সালের মধ্যে
কার্বন ঘনত্ব (জিডিপির নিরিখে কার্বন ডাই-
অক্সাইড নিঃসরণ) ২০০৫ সালের তুলনায় ৬০-৬৫
শতাংশ কমাবে। ২০১৪ সালে তাদের অ-
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা ছিল
১১.২ শতাংশ। এটা বাড়িয়ে ২০ শতাংশে
উন্নীত করা হবে।

২. যুক্তরাষ্ট্র (১৫.৫ শতাংশ)
২০২৫ সালের মধ্যে ২০০৫ সালের তুলনায়
কার্বন নিঃসরণ কমাবে ২৬-২৮ শতাংশ। বিদ্যুৎ
উৎপাদন কেন্দ্রগুলো থেকে কার্বন
ডাই-অক্সাইড দূষণের মাত্রা ২০৩০ সালের
মধ্যে ৩২ শতাংশ কমাবে।

৩. ইউরোপীয় ইউনিয়ন (১০.৮ শতাংশ)
২৮ দেশের জোটটি গত শতকের ৯-এর
দশকের তুলনায় ২০৩০ সালের মধ্যে কার্বন
নিঃসরণ কমাবে কমপক্ষে ৪০ শতাংশ। এ ছাড়া
২৭ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের
লক্ষ্যমাত্রা ধার্য করেছে তারা।

৪. ভারত (৬.৪ শতাংশ)
২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে
কার্বন ঘনত্ব ৩৫ শতাংশ কমাবে। একই
সময়ের মধ্যে দেশটি ৪০ শতাংশ বিদ্যুৎ
উৎপাদন করবে নবায়নযোগ্য জ্বালানি
ব্যবহার করবে।

৫. রাশিয়া (৪.৯ শতাংশ)
২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে
দেশটি কার্বন নিঃসরণ কমাবে ২৫-৩০ শতাংশ।
তবে ‘সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী
দেশগুলোর’ প্রতিশ্রুতি সাপেক্ষে তারা
এটি বাস্তবায়ন করবে।

৬. জাপান (২.৯ শতাংশ)
২০১৩ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে
কার্বন নিঃসরণ কমাবে ২৬ শতাংশ। এর মধ্যে
পরমাণুনির্ভর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিও
রয়েছে। অবশ্য ২০১১ সালের ফুকুশিমা
বিপর্যয়ের পর দেশটির পরমাণুনির্ভর বিদ্যুৎ
উৎপাদন আগের মাত্রায় চালু হয়নি।

৭. ব্রাজিল (২.১ শতাংশ)
২০০৫ সালের সাপেক্ষে ২০২৫ সালের
মধ্যে কার্বন নিঃসরণ ৩৭ শতাংশ কমাবে। আর
২০৩০ সালের মধ্যে কমাবে ৪৩ শতাংশ।

৮. ইরান (১.৬ শতাংশ)
শর্তহীনভাবে দেশটি ২০৩০ সালের
মধ্যে ৪ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
কমাবে। তবে তারা যদি আর্থিক ও
প্রযুক্তিগত সহায়তা পায়, সে ক্ষেত্রে
আরো ৮ শতাংশ কমাবে।

৯. ইন্দোনেশিয়া (১.৫ শতাংশ)
২০৩০ সালের মধ্যে ২৯ শতাংশ কার্বন নিঃসরণ
কমাবে। তবে আর্থিক ও অন্যান্য
সহযোগিতা পাওয়া সাপেক্ষে ৪১ শতাংশ
নেবে।

১০. কানাডা (১.৫ শতাংশ)
২০০৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে
৩০ শতাংশ গ্রিসহাউস গ্যাস নিঃসরণ কমাবে।
সূত্র : এএফপি।

শেয়ার করুন

পাঠকের মতামত