আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

মেক্সিকোর একটি ওয়াটার পার্কে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দেশটির মধ্যাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের কর্টাজার শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনের মরদেহ পায়। এদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও সাত বছর বয়সী এক শিশু রয়েছে। এ ছাড়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লা পালমা সুইমিং রিসোর্টে ঢুকে একদল মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডিবেট নোটিসিয়াস। এতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে বন্দুকধারীদের গুলিতে ভুক্তভোগীদের কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েন এবং চেয়ারে থাকা কয়েকজন সেখানেই ঢলে পড়েন। ভিডিওতে আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটিও করতে দেখা যায়।

প্রসঙ্গত, ২০০৬ সালে মেক্সিকোর সরকার মাদককারবারিদের বিরুদ্ধে লড়তে সেনাবাহিনী মোতায়েনের পর এ পর্যন্ত দেশটিতে সাড়ে ৩ লাখ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের বেশিরভাগই অপধারী চক্রের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত