আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মার্কিন অর্থ যেন ইসরাইলের ইহুদি বসতিতে ব্যয় না হয়

মার্কিন অর্থ যেন ইসরাইলের ইহুদি বসতিতে ব্যয় না হয়

ইসরাইলে অবৈধ ইহুদি বসতি নির্মাণে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ যেন তেলআবিব খরচ না করে তা নিশ্চিত করার জন্য দেশটির একদল আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে লেখা এক চিঠিতে ১৪ জন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা এই আহ্বান জানান। খবর আলজাজিরার।

অধিকৃত পশ্চিমতীর ও ইসরাইলি সেনাদের মধ্যে সম্প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্ণবাদী মন্ত্রিসভার আগ্রাসী অবস্থানের কারণে সম্প্রতি ফিলিস্তিনি ভূখণ্ডে সহিংসতা বেড়ে গেছে।

মার্কিন এই ১৪ আইনপ্রণেতার নেতৃত্বে রয়েছেন ডেমোক্র্যাটিক দলের প্রতিনিধি পরিষদ সদস্য জামাল বোম্যান ও সিনেটর বার্নি স্যান্ডার্স। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা, নতুন করে আরও ফিলিস্তিনি ভূখণ্ড জোরপূর্বক দখল এবং ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করার নীতিতে পরিবর্তন আনতে তারা বাইডেন প্রশাসনকে অনুরোধ করেন।

পাশাপাশি মার্কিন করদাতাদের অর্থ অবৈধ ইহুদি বসতি নির্মাণের কাজে ব্যয় করার কারণে বিদ্যমান মার্কিন আইন লঙ্ঘন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার কথা বলেন এসব আইনপ্রণেতা।

তারা আরও বলেন, ইসরাইলকে দেওয়া অস্ত্র ও অন্য সরঞ্জামাদিসহ বিদেশি সাহায্য যেন কোনোভাবেই ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে। চলমান সহিংসতার জন্য নেতানিয়াহুর উগ্রবাদী মন্ত্রিসভাকে দায়ী করেন মার্কিন আইনপ্রণেতারা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত