আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

ভারতে প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনুষ্ঠানে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে রোববার ওই ঘটনা ঘটেছে। এদিন রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকাবস্থায় হিট স্ট্রোকের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছেন।

এ ছাড়া তাপজনিত স্বাস্থ্য সমস্যা নিয়ে আরও প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং খবর পেয়ে অসুস্থদের দেখতে তিনি হাসপাতালে যান। দিনের বেলায় প্রচণ্ড গরমের মধ্যে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের, অথচ আগত হাজার হাজার মানুষের মাথার ওপরে কোনো ছাউনির ব্যবস্থা ছিল না।

এ ঘটনার পর প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন সাধারণ মানুষ। ১১ জনের মৃত্যুর জন্য সরকারের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে। রোববার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নভি মুম্বাইয়ের খারঘরে আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এসে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ১২০ জন। অসুস্থদের অনেককে তাৎক্ষণিকভাবে খারঘরের টাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মহারাষ্ট্রের এক সমাজকর্মীকে পুরস্কৃত করার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিসও উপস্থিত ছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত