আপডেট :

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

        ভয়াবহ ঝড়ের আগে লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা

        যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৮৪টি কেএফসি রেস্তোরাঁ বন্ধের আশঙ্কা, বিপাকে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান

        যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাচ্ছেন হাকিম জেফ্রিস

৩ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

৩ হাজার বন্দিকে মুক্তি দিলো মিয়ানমার

ছবি: এলএবাংলাটাইমস

নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৯৮ জন বিদেশিসহ ৩১১৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সোমবার (১৭ এপ্রিল) তাদের মুক্তি দেওয়া হয় বলে টেলিগ্রামে সামরিক সরকারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে তারা অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ নির্মমভাবে দমন করে হাজার হাজার গণতন্ত্রপন্থি আন্দোলনকারী ও বিরোধীদের জেলে ঢুকিয়ে বিশ্বব্যাপী নিন্দা কুড়ায়।

মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অং লিন ডুয়ে এক বিবৃতিতে বলেন, নতুন বছর উদযাপনের মধ্যে দিয়ে মানুষের জন্য আনন্দ বয়ে আনতে এবং মানবিক উদ্বেগ দূর করতে এই সাধারণ ক্ষমা। সোমবার ঘোষণা করা এই সাধারণ ক্ষমার আওতায় কারা রয়েছেন তা পরিষ্কার নয় এবং এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করার হলেও জান্তার এক মুখপাত্র উত্তর দেননি।

মিয়ানমারের নোবেল জয়ী ক্ষমতাচ্যুত নেত্রী ও সামরিক শাসন বিরোধীদের প্রধান অং সান সু চি এখন ৩৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ধারাবাহিক কয়েকটি মামলার বিচারে তাকে এ শাস্তি দেওয়া হয় যা ‘মিথ্যা মামলা’ হিসেবে আন্তর্জাতিকভাবে নিন্দা কুড়িয়েছে। ২০২১ সালে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যকেও আটক করে রেখেছে সামরিক জান্তা।

মিয়ানমারের আন্দোলনকারী গোষ্ঠী ‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’ এর ভাষ্য অনুযায়ী, জান্তা সরকার এখনও অন্তত ১৭৪৬০ জনকে আটক করে রেখেছে এবং ৩২৪০ জনকে হত্যা করেছে। জান্তা মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে।

২০২১ সালে নববর্ষ উপলক্ষে তারা ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছিল কিন্তু ২০২২ ও চলতি বছর সেই তুলনায় অল্প সংখ্যক বন্দিকে মুক্তি দিল তারা।

মিয়ানমারের সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার জন্য জান্তার প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ও অনেক বিশ্ব নেতা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত