আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বসেরার পুরস্কার, নিতে নারাজ বিজয়ী

বিশ্বসেরার পুরস্কার, নিতে নারাজ বিজয়ী

সনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে সেরা শিরোপা পেয়েছেন বরিস এলড্যাগসন। আলোকচিত্রী জানান, তিনি এ পুরস্কার নেবেন না। পুরস্কার না নেওয়ার কারণটাও তিনি জানালেন। ছবিটা আদতে ক্যামেরায় তোলাই হয়নি বলেই তিনি পুরস্কারটি নিতে চান না​। খবর দ্য গার্ডিয়ানের।

ছবিটিতে একজন নারীর পেছনে আরেক নারী দাঁড়িয়ে আছেন। সামনের ব্যক্তি শূন্যের দিকে তাকিয়ে। পেছনের ব্যক্তি সামনের নারীর ঘাড়ে মুখ গুঁজে আছেন। এ ছবিই আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে। সনি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ছবিটি সেরার পুরস্কার পেয়েছে।

ছবিটি জার্মান আলোকচিত্রী ও শিল্পী বরিস এলড্যাগসনের। তবে তিনি পুরস্কার নিতে চান না। নিজের ওয়েবসাইটে তিনি জানান, এ পুরস্কার তিনি নেবেন না। কেন নেবেন না, তা–ও জানিয়েছেন। কারণ, ছবিটি ক্যামেরায় তোলা হয়নি। পুরোটাই এআইয়ের কারসাজি।

বিশ্বসেরা পুরস্কার জেতার পর বরিস এলড্যাগসন নিজের ওয়েবসাইটে লিখেছেন, তিনি একটু রসিকতার ছলেই ছবিটি প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। সেটা যে প্রথম হবে, তা ভাবেননি। এআইয়ে তোলা ছবি এই প্রথম বিশ্বসেরার শিরোপা জিতে নিল। তিনি বলেন, এআইয়ে তোলা ছবি আলাদা করে চেনার ক্ষমতা আছে কি না, তা দেখতেই তিনি ছবিটি প্রতিযোগিতায় পাঠান। সে ক্ষমতা যে নেই, তা প্রমাণিত হয়ে গেল।

নিজের ওয়েবসাইটে বরিস এলড্যাগসন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় সব জায়গা দখল করছে। শিল্পজগৎ এ নিয়ে কিছু ভাবছে কি না, এমন বিতর্কের সূত্রপাত করে দেবে তাঁর বিশ্বসেরার শিরোপা জেতা ছবিটি।

বরিস এলড্যাগসন আর্ট একাডেমি অব মেইনজ থেকে আলোকচিত্র ও ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেছেন। এরপর চেক প্রজাতন্ত্রের প্রাগের একাডেমি অব ফাইন আর্টস ও ভারতের হায়দরাবাদের সরোজিনী নাইডু স্কুল অব আর্ট অ্যান্ড কমিউনিকেশন থেকে ফাইন আর্টস নিয়ে পড়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত