আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে

বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটে

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আজ মঙ্গলবার
৩৪ দেশের সমন্বয়ে সামরিক জোট গঠনের
ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ জোটের
তালিকায় বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা
ও আরব বিশ্বের কয়েকটি দেশ রয়েছে। তবে
আফগানিস্তান, ইরাক ও সিরিয়াকে এ
জোটে অন্তর্ভুক্ত করা হয়নি। বিসিসির এক
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জোটের ৩৪টি দেশের মধ্যে রয়েছে সৌদি
আরব, বাহরাইন, বাংলাদেশ, বেনিন, চাদ,
কোমোরোস, কোট দ্য আইভরি, জিবুতি,
মিসর, গাবন, গিনি, জর্ডান, কুয়েত, লেবানন,
লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি,
মরক্কো, মৌরিতানিয়া, নাইজার,
নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন,
কাতার, সেনেগাল, সিরিয়া, সিয়েরালিওন,
সোমালিয়া, সুদান, টোগো, তিউনেসিয়া,
তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
এসপিএ জানায়, সৌদি আরবের রাজধানী
রিয়াদে যৌথ অভিযান কেন্দ্র স্থাপন করা
হবে।
ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে
লড়াই জোরদার করতে পারস্য উপসাগরীয়
দেশগুলোর ওপর আন্তর্জাতিক চাপের মুখে এ
জোটের ঘোষণা দেওয়া হলো।
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ
বিন সালমান বলেন, ইরাক, সিরিয়া, লিবিয়া,
মিসর ও আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী
অভিযানে নতুন করে সমন্বয় ঘটাবে এই জোট।
সৌদি প্রিন্স মোহাম্মদ বলেন, ইসলামিক
উগ্রপন্থা নামক রোগের সঙ্গে লড়াই করার
বিষয়ে ইসলামি বিশ্বের নজরদারি থেকে এ
সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক উগ্রপন্থা
নামক রোগ ইসলামি বিশ্বকে ধ্বংস করে
দিচ্ছে। বর্তমানে প্রতিটি মুসলিম দেশ
সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। ...তাই এসব
লড়াই অভিযানে সমন্বয় ঘটানো খুবই
গুরুত্বপূর্ণ।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
এসপিএ জানায়, ইন্দোনেশিয়াসহ আরও ১০টি
ইসলামিক দেশ এই জোটের প্রতি সমর্থন
দিয়েছে।
প্রিন্স মোহাম্মদ বলেন, ‘এই জোটে যোগ
দেওয়ার আগে এই দেশগুলোকে কিছু পদ্ধতির
মধ্য দিয়ে আসতে হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত