আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে এ বছর হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ

        নস্যাৎ হওয়া সন্ত্রাসী হামলার লক্ষ্য ছিল লস এঞ্জেলেসের ইহুদি প্রতিষ্ঠান

        রিপাবলিকান সিনেটরকে হারালেন ট্রাম্প-সমর্থিত প্রার্থী

        ট্রাম্পের সতর্কবার্তার পর তাইওয়ানের ঘোষণা: আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র

        যুক্তরাষ্ট্রে গোপন নজরদারি ও প্রচারণা: প্রবাসীদের ওপর চীনের গুপ্তচরবৃত্তির নতুন তথ্য ফাঁস

        যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা নিহত

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

রুশনীতির কাছে যুক্তরাষ্ট্র পরাজিত!

রুশনীতির কাছে যুক্তরাষ্ট্র পরাজিত!

ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তাদের
নিজেদের মূল্যবোধ সারাবিশ্বের ওপর
চাপিয়ে দিতে পারে না। কয়েকটি পশ্চিমা শক্তি
তাদের কথিত গণতন্ত্র অন্য দেশের ওপর
চাপিয়ে দেয়ার যে চেষ্টা করছে তার
বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন তিনি।
প্রেসিডেন্ট পুতিন বলেন, আফ্রিকা ও
মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর চাপ সৃষ্টি
করার কোনো অধিকার পশ্চিমা কয়েকটি
দেশের নেতার নেই। তিনি বলেন, আপনারা
ভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং প্রথার মানুষের ওপর
নিজেদের ভার্সনের গণতন্ত্র যান্ত্রিক
উপায়ে কিংবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চাপিয়ে দিতে
পারেন না।
একটি ডকুমেন্টারিতে প্রেসিডেন্ট পুতিন এসব
কথা বলেছেন। গত রোববার ওই ডকুমেন্টারি
রাশিয়ার টেলিভিশনে সম্প্রচার হয়েছে। এতে
তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বৈধ
কোনো সরকারকে খাটো করা উচিত নয়;
সে সরকার যদি অসম্পূর্ণ হয় তাহলেও
রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করা ঠিক নয়। সিরিয়া
সংকটের কথা উল্লেখ করে পুতিন বলেন,
সেখানকার সমস্যা সমাধানের জন্য রাশিয়া সব
পক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত
রয়েছে।
এদিকে, বিশ্লেষকরা বলছেন, এই দশকের
সবচেয়ে আলোচিত বিষয়গুলোর অন্যতম
সিরিয়া সংকট। গত পাঁচ বছরের সহিংসতায়
গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় মারা গেছে দুই লাখ
পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছে
আরও কয়েক লাখ। দীর্ঘদিন ধরে
সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে
আসছে যুক্তরাষ্ট্র। তবে আন্তর্জাতিকভাবে
এই সংকটের অবসান ঘটেনি। বিগত
বছরগুলোতে যুক্তরাষ্ট্র ইসলামি
স্টেটবিরোধী অভিযানের নামে সিরিয়ার
পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। সংকট দূর
হওয়া তো দূরের কথা বরং সেই সংকট
বেড়েছে আরও বহু গুণে।
সিরিয়ায় পশ্চিমা স্বার্থের সংশ্লিষ্টতা অনেকেই
বোঝতে পেরেছেন। দীর্ঘদিন
আইএসবিরোধী অভিযান পরিচালনার নামে
সেখানে আইএসকে মদদ দেওয়া এবং তাদের
কাছ থেকে তেল কেনার ব্যাপারটিও একসময়
ফাঁস হয়ে যায়। প্রেসিডেন্ট বাশার আল
আসাদের সমর্থন দেওয়া রাশিয়া গত ৩০
সেপ্টেম্বর বিমান হামলা চালায় সিরিয়ার আইএস
ঘাঁটিতে। সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর
থেকে সে হামলা কতটা তীব্র ও কার্যকরী
তা সবাই দেখেছে। রাশিয়ার হামলার চিত্র কেমন
তা বিদ্রোহীদের পালানোর ঘটনার মধ্যদিয়ে
অনেকটা পরিষ্কারও হয়ে যাচ্ছে। সে সময়
রাশিয়ার এই অভিযানে পশ্চিমা রাষ্ট্রগুলো ও
তাদের মিত্রদের গায়ে তীব্র জ্বালা
ধরেছে। কারণ পুতিনের সিরিয়া হামলা শুরু
থেকেই পশ্চিমা রাষ্ট্রগুলো বিরোধিতা শুরু
করে। আর তাদের বিরোধিতার কারণও এখন
সবার সামনে বেশ পরিষ্কার। মাত্র এক মাসেরও
কম সময়ে রুশবাহিনী আইএস জেহাদিদের
প্রায় কাবু করতে সমর্থ হয়েছিল।
রুশবিরোধী যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে
সুসম্পর্ক বজায় রাখতে সম্মত হতে যাচ্ছে।
এরই মধ্যে সিরিয়ায় গৃহযুদ্ধ বন্ধ করার লক্ষ্যে
যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসঙ্গে কাজ করতে রাজি
হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট পদে বাশার
আল আসাদের থাকা না থাকার বিষয়টি সে
দেশের জনগণই নির্ধারণ করবে রাশিয়ার এই দাবি
আপাতত মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ
প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনের সঙ্গে
মস্কোয় তিন ঘণ্টার বৈঠকে অংশ নেন মার্কিন
পরর্রামন্ত্রী জন কেরি। জন কেরি ও
পুতিনের সে আলোচনায় সিরিয়া সংকট নিয়ে দুই
দেশের মধ্যে বিবদমান দূরত্ব কিছুটা হলেও
কমেছে। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র
রাশিয়ার নীতির কাছে মাথানত করল।
অন্যদিকে, সিরিয়া নিয়ে আপাতত পুতিনের
কথাকেই মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র।
নিজেদের নীতি থেকে বরাবরই সরে আসার
অভ্যাস রয়েছে এই পরাশক্তির। রাশিয়ার
পরর্রামন্ত্রী সের্গেই লাভরভ বলেন, তারা
ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের মন্ত্রী
পর্যায়ের আলোচনার পক্ষে।

শেয়ার করুন

পাঠকের মতামত