আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

প্যারিস চুক্তি বিশ্ববাসীর সঙ্গে বেইমানি

প্যারিস চুক্তি বিশ্ববাসীর সঙ্গে বেইমানি

প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে জলবায়ু
পরিবর্তনের কারণে বিপন্ন হওয়া বিশ্বের
সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে
মন্তব্য করেছে বেশ কয়েকটি নাগরিক
সংগঠন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স
ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ
মন্তব্য করা হয়।
নাগরিক সংগঠন সিএসআরএল, বাংলাদেশ
সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস),
ইক্যুইটি বিডি, সিসিডিএফ, ক্লিন, বিপনেট ও
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ
সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে সিএসআরএল এর সদস্যসচিব শরমিন্দ
নিলোর্মী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ প্রাক
শিল্পায়ন যুগের চেয়ে দুই ডিগ্রি
সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে না
দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু দেশগুলো
কার্বন নিঃসরণ কমানোর ‘অনুমিত জাতীয়
অবদান’ বা আইএনডিসি পরিকল্পনায় যে
রূপরেখা দিয়েছে তাতে বিশ্বের তাপমাত্রা
তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়বে।
প্যারিস চুক্তি মানবসমাজের জন্য ক্ষতিকর
গ্রিন হাউস গ্যাস নির্গমনের লক্ষ্যও পূরণ
করবে না।
সিএসআরএল এর কর্মকর্তা জিয়াউল হক মুক্তা
বলেন, প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন
বিষয়ে শিল্পোন্নত দেশগুলোকে তাদের
ঐতিহাসিক দায় থেকে অব্যাহতি দিয়েছে।
এ চুক্তিতে ধনী শিল্পোন্নত দেশগুলোর
ঐতিহাসিক দায়কে ধনী-গরিব নির্বিশেষে
সকল দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
বিসিএএস এর গোলাম রব্বানী বলেন, প্যারিস
চুক্তি যদিও কার্বন নির্গমন হ্রাসের মাধ্যমে
মানব সভ্যতাকে রক্ষা করবে না; তবুও যেটুকু
নির্গমন হ্রাসের কথা বলা হয়েছে তাও যদি
কোনো দেশ না করে সে ক্ষেত্রে ওই দেশকে
কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখোমুখি
হতে হবে না।
বাপা’র সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন,
চুক্তির প্রথম দিককার খসড়াতে বাস্তুচ্যুত
জনগণের অভিবাসন, পুনর্বাসন ও পরিকল্পিত
স্থানান্তর বিষয়ে একটি ‘কোঅর্ডিনেশন
ফ্যাসিলিটি’র বিধান থাকলেও চূড়ান্ত
চুক্তিতে তা রাখা হয়নি। এভাবে
বাংলাদেশসহ স্বল্পোন্নত ও
দ্বীপরাষ্ট্রগুলোর কোটি কোটি মানুষের
ভাগ্যকে উপেক্ষা করা হয়েছে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

পাঠকের মতামত