আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ক্যানসার শনাক্তে গবেষণাগারে তৈরি হলো ব্যাকটেরিয়া!

ক্যানসার শনাক্তে গবেষণাগারে তৈরি হলো ব্যাকটেরিয়া!

ক্যানসারের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হলেও এই রোগে মৃত্যু এখনও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। আর এর একটি বড় কারণ শুরুতেই রোগ শনাক্ত করতে না পারা। এই সংকট কাটাতে এবার গবেষণাগারে তৈরি করা হয়েছে ব্যাকটেরিয়া, যা দ্রুততম সময়ের মধ্যে ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম বলে দাবি করেছেন গবেষকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর গবেষকরা ক্যানসারের ডিএনএ শনাক্ত করতে সক্ষম‒ এমন ব্যাকটেরিয়া উদ্ভাবনের কথা জানিয়েছেন। তাদের এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন গত বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়ক জার্নাল 'সায়েন্স'-এ প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, তারা তাদের উদ্ভাবিত ব্যাকটেরিয়া ব্যবহার করে ইঁদুরের দেহে কোলন ক্যানসার শনাক্ত করতে সক্ষম হয়েছেন।

তারা বলছেন, তাদের এই নতুন উদ্ভাবন ক্যানসার ও বিভিন্ন ধরনের সংক্রমণসহ নানান রোগ শনাক্ত করতে নতুন বায়ো সেন্সর ব্যবহারের পথ সুগম করতে পারে। আর তেমনটা হলে তা আগামী দিনের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব আনবে বলেও মনে করেন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষকদলের সদস্য সান ডিয়েগো স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড জ্যাকবস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জেফ হ্যাস্টি বলেন, 'আমরা চার বছর আগে আমাদের এই গবেষণা শুরু করেছিলাম। আমরা তখন এমনকি এটাও জানতাম না যে, ব্যাকটেরিয়াকে সেন্সর হিসেবে ব্যবহার করে ক্যানসার কোষের ডিএনএ আদৌ শনাক্ত করা সম্ভব কিনা। তবে ইঁদুরের দেহে ক্যানসার শনাক্তকরণ আমাদের জন্য এই উদ্ভাবনকে কাজে লাগানোর দারুণ সুযোগ তৈরি করেছে।'



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত