আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে

সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে

যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। শুক্রবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউস।

কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, সব পক্ষই তৎপর রয়েছে। আমি মনে করি, একটি মৌলিক কাঠামো তৈরিতে আমরা সক্ষম হবো।

তিনি আরো বলেছেন, কিন্তু যে কোন জটিল ব্যবস্থার মতো, অবশ্যম্ভাবীভাবে যা হবে, এতে প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। প্রত্যেককে কিছু বিষয়ে আপোষও করতে হবে।

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর তার মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

এ প্রেক্ষিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি উভয় দেশের আরো কাছাকাছি হওয়ার কথা বলেছেন। একই কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে, সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে চুক্তিসহ নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।

তবে ফিলিস্তিন সতর্ক করে বলেছে, ‘দুই রাষ্ট্র’ নীতির সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে কোন শান্তি আসবে না।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের বছর ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সৌদি আরবের স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বিজয় অর্জন করতে চান বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত