আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

বাল্টিমোরে সেতুধসে দুর্ঘটনাকবলিত জাহাজের সব ক্রু ভারতীয়

বাল্টিমোরে সেতুধসে দুর্ঘটনাকবলিত জাহাজের সব ক্রু ভারতীয়

ছবিঃ এলএবাংলাটাইমস

স্থানীয় সময় মঙ্গলবার (২৬মার্চভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের ফ্রান্সিসস্কটকি নামক সেতুতে সজোরে ধাক্কা লাগে কন্টেইনার বোঝাই একটি জাহাজের। ধাক্কায় ধসে পড়ে ১ দশমিক ৬ মাইল বিশাল এই সেতুটি।

আর ধাক্কা দিয়ে বাল্টিমোর সেতুকে ধসিয়ে দেওয়া ওই জাহাজটির সকল ক্রু সদস্যই ভারতীয়। অবশ্য দুর্ঘটনায় তারা কেউই আহত হননি 

ওই জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন, তারা সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সকলেই নিরাপদ রয়েছেন। তবে সেতু ধসে পড়ার ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মেরিল্যান্ডের গভর্নর বলেছেন, ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের পক্ষ থেকে। আর সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত।

গভর্নর ওয়েস মুর বলেছেন, ধাক্কা দেওয়ার আগে ৩০০ মিটার দীর্ঘ এই জাহাজটি ‘দ্রুত’ (ঘণ্টায় নয় মাইল) গতিতে চলছিল।

তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে, ধাক্কা দেওয়ার আগে সংকেত পাঠানো এবং সেতু ধসে পড়ার সময়ের মধ্যে আমাদের কর্মকর্তারা যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এই লোকেরা বীর। তারা গত রাতে মানুষের জীবন বাঁচিয়েছেন।’

এর আগে ডালি নামক ওই কন্টেইনার জাহাজটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা দেয়। এতে প্যাটাপসকো নদীতে থাকা ওই সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যায়। এছাড়া ২০ জনের বেশি মানুষ নদীতে পড়েন।

তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিবিসি। কোস্টগার্ড বলেছে, তারা উদ্ধার কার্যক্রম স্থগিত করেছে এবং পুনর্নির্মাণ প্রচেষ্টা শুরু করেছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত