আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

প্রচণ্ড তাপদাহে ইউরোপে প্রায় ৪৭ হাজার মৃত্যু

প্রচণ্ড তাপদাহে ইউরোপে প্রায় ৪৭ হাজার মৃত্যু

 

গত বছর ইউরোপে প্রচণ্ড তাপদাহে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে দক্ষিণ ইউরোপের দেশগুলো এ পরিস্থিতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) সোমবার (১২ আগস্ট) প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও খবরটি প্রকাশ করেছে।


জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, ইউরোপ এখন বিশ্বের দ্রুত-উষ্ণ হওয়া মহাদেশ। এ কারণে সেখানে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। 


আইএসগ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ বছরে উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে সতর্কতা ও স্বাস্থ্য সেবা উন্নয়নের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

গবেষক এলিসা গ্যাল্লো বলেছেন, 'চলতি শতাব্দীতে উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ার প্রক্রিয়া কেমন হচ্ছে তা আমরা দেখেছি। এর ফলে বিশেষ করে বয়স্কদের মধ্যে তাপজনিত মৃত্যুর সংখ্যা কমেছে।'


গবেষণায় ইউরোপের ৩৫টি দেশের মৃত্যুর এবং তাপমাত্রার তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু তাপজনিত কারণে হয়েছে বলে তারা অনুমান করেছেন। গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে উচ্চ মৃত্যু হার দেখা গেছে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত