আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে ছাড়লেন তার ক্যাম্পেইন ম্যানেজার

ট্রাম্পকে ছাড়লেন তার ক্যাম্পেইন ম্যানেজার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রচার-প্রচারণার সঙ্গে তাকে আর দেখা যাবে না।

ট্রাম্পের ক্যাম্পেইনের একজন মুখপাত্র জানিয়েছেন, ক্যাম্পেইন ম্যানেজার করি লিওয়ানডস্কি প্রচার-প্রচারণার সঙ্গে আর থাকছে না। তার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার জন্য ক্যাম্পেইন টিম তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

কী কারণে লিওয়ানডস্কি ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন ছেড়ে চলে যাচ্ছেন, তা এখনো পরিষ্কার করে জানা যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমসে জানানো হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে লিওয়ানডস্কি সরে দাঁড়াচ্ছেন।

ডোলান্ড ট্রাম্প এখন নিজ দলের সিরিয়র নেতাদের চাপের মুখে রয়েছেন। অভিবাসন নীতি নিয়ে তার কঠোর অবস্থান এবং বেফাঁস মন্তব্যের জন্য রিপাবলিকান দলের শীর্ষ নেতারা ট্রাম্পের প্রতি চরম ক্ষুব্ধ। এখন নেতাদের সঙ্গে সমন্বয় করা তার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত