আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মিয়ানমারে আবারো মসজিদ ধ্বংস করেছে বৌদ্ধরা

মিয়ানমারে আবারো মসজিদ ধ্বংস করেছে বৌদ্ধরা

মিয়ানমারের উত্তরাঞ্চলে একদল বৌদ্ধ সন্ত্রাসী একটি মসজিদ জ্বালিয়ে দিয়েছে। এইচপাকান্ত শহরের এসব চরমপন্থি বৌদ্ধ শুক্রবার মসজিদে আগুন দেয়। মসজিদে আগুন দেয়ার সময় তাদের হাতে ওয়েল্ডিং স্টিক, ছুরি এবং অন্যান্য অস্ত্র ছিল। রাষ্ট্রীয় সংবাদপত্র ‘দ্যা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এ খবর দিয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের একটি আশ্রয়শিবিরে আগুন লেগে শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রায় দুই হাজারের বেশি মুসলমানের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। গতকাল রাখাইন প্রদেশের প্রধান শহর সিত্তের অদূরে 'বাও দু ফা' আশ্রয়শিবিরে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সারা শিবিরে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে সব।প্রতিবেদনে বলা হয়েছে, “মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। মসজিদে হামলাকারীরা কোনো কথা শুনছিল না এবং পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিল। শেষ পর্যন্ত দাঙ্গাকারীদের অগ্নিকাণ্ডে মসজিদটি পুড়ে গেছে।”

পত্রিকাটি জানিয়েছে, মসজিদ পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে মিয়ানমারে দ্বিতীয়দফা মসজিদে হামলার ঘটনা ঘটলো। গত ২৩ জুন মিয়ানমারের বাগো প্রদেশের থুয়ে থা মিন গ্রামে ২০০ উগ্রবাদী বৌদ্ধ একটি মসজিদে হামলা চালায়। এতে মসজিদের একাংশ ভেঙে যায় এবং স্থানীয় মুসলমানদেরকে একটি থানায় আশ্রয় নিতে বাধ্য করা হয়। ওই এলাকায় একটি মুসলিম স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ হামলা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২৩ জুনের ঘটনাকে ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত