আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তহবিল সংগ্রহের প্রতিযোগিতায় হিলারি ও ট্রাম্প

তহবিল সংগ্রহের প্রতিযোগিতায় হিলারি ও ট্রাম্প

যুক্তরাষ্ট্র আসছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কে হবেন তা মোটামুটি অনেকটাই নিশ্চিত।

প্রার্থিতার লড়াইয়ের পাশাপাশি হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এখন চলছে নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহের প্রতিযোগিতা। এক মাসে আগেও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তহবিলে বেশ ঘাটতি ছিলো।

একজন ধনাঢ্য এই ব্যবসায়ীর তহবিলে ঘাটতি নিয়ে বেশ আলাপও হয়েছে। মে মাসে মোটে তিন মিলিয়ন ডলার জমেছিলো তার তহবিলে। কিন্তু হিলারি ক্লিনটন এগিয়ে ছিলেন ৪০ মিলিয়ন ডলার বেশি।

দু দলের ইতিহাসে নির্বাচনী তহবিল ঘাটতিতে এটা ছিলো সবচাইতে বড়। কিন্তু এক মাসেই হটাত বিশাল তহবিল তৈরি করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার জন্য গত মাসেই ৫০ মিলিয়ন ডলার যোগাড় করেছেন তিনি। এতে করে তিনি আরো শক্তভাবে হিলারি ক্লিনটনকে মোকাবেলা করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

ইমেইলের মাধ্যমে তহবিল সংগ্রহের কার্যক্রমে যার অর্ধেক যোগাড় হয়েছে। বাকি অর্থ রিপাবলিকান পার্টির আয়োজিত নানা অনুষ্ঠানে পাওয়া গেছে। কিন্তু তারপরও পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

কারণ হিলারি ক্লিনটন গত মাসে যোগাড় করেছেন শত্তুর মিলিয়ন ডলার। এই অর্থ দিয়ে চলবে নির্বাচনে ভোট জয় করার নানান ক্যাম্পেইন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত