আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে!

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা মে!

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী পদে এখন একমাত্র প্রার্থী থেরেসা মে।কনজারভেটিভ দলের নেতা নির্বাচনের দৌঁড় থেকে আন্দ্রে লিডসম সরে দাঁড়ানোয় দলের নেতা নির্বাচনের পথে থেরেসা মের সামনে আর কোনো বাধা থাকল না। সে হিসেবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন থেরেসা।

বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতা হস্তান্তর নিয়ে এখন আলাপ-আলোচনা চলছে। আর কয়েকদিনের মধ্যে তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারেন।

লিডসাম বলেন, যুক্তরাজ্যের এখন প্রয়োজন একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার। থেরেসা মে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যুক্তরাজ্যের জনগণের সিদ্ধান্ত কার্যকর করতে সক্ষম। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারাভিযান চালিয়েছিলেন লিডসাম। পক্ষান্তরে ৫৯ বছর বয়স্ক থেরেসা মে প্রচার চালিয়েছিলেন ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে।

থেরেসা মে সংক্ষিপ্ত এক বক্তৃতায় বলেন, ‘ব্রেক্সিট মানে ব্রেক্সিট এবং আমরা একে সফল করে তুলতে যাচ্ছি।’

ওয়েস্ট মিনিস্টারে দেওয়া এক বিবৃতিতে লিডসাম বলেন, যুক্তরাজ্যের এই ‘সন্ধিক্ষণে’ নেতৃত্বের লড়াই খুবই অনাকাঙ্খিত। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কাজ শুরু করার জন্য এখন একটি শক্তিশালী নেতৃত্ব খুবই জরুরি।

তিনি বলেন, থেরেসা মে কনজারভেটিভ এমপিদের ৬০ শতাংশেরও বেশি সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে। এ ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নের ক্ষেত্রে আদর্শগতভাবে তিনি একটি চমৎকার অবস্থানে রয়েছে। ৮৪ জন সহকর্মী সমর্থন জানানোয় লিডসাম তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত