আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের ৭৬তম প্রধানমন্ত্রী হলেন টেরেসা মে

যুক্তরাজ্যের ৭৬তম প্রধানমন্ত্রী হলেন টেরেসা মে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন টেরেসা মে। এর আগে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ছয় বছরের শাসনামল।

ডেভিড ক্যামেরন স্থানীয় সময় বুধবার বিকেলে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর রানির বাকিংহাম প্রাসাদ থেকে তার পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা দেওয়া হয়। কয়েক মিনিটের জন্য সরকারপ্রধানশূন্য থাকে যুক্তরাজ্য।

এরপরই বাকিংহাম প্রাসাদে যান টেরেসা মে। রানির সঙ্গে সাক্ষাতের পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। নতুন সরকার গঠনের জন্য টেরেসা মেকে আহ্বান জানান রানি। যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন মে।

বুধবার বিকেলে রানির প্রাসাদ থেকে বের হয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যান টেরেসা মে। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। জাতীয় ঐক্য স্থাপনে অঙ্গীকার পুনঃব্যক্ত করেন তিনি।

 

এর আগে ক্যামেরন ও তার পরিবার প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বিদায় নেন। সেখানে তিনি উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ক্যামেরন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে প্রথম যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, সে সময়ের চেয়ে দেশকে ভালো অবস্থানে রেখে বিদায় নিচ্ছি।’ আবেগঘন এক পরিবেশে সপরিবারে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন তিনি।

বুধবার পার্লামেন্টে শেষ বারের মতো উপস্থিত হন ক্যামেরন। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ডাউনিং স্ট্রিটের যান। সেখান থেকে রানির প্রসাদ বাকিংহাম প্রসাদে যান এবং রানির কাছে পদত্যাগপত্র জমা দেন।

যুক্তরাজ্যের ৭৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী টেরেসা মে। এর আগে মার্গারেট থ্যাচার প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত