আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান: তিন হাজার বিচারকসহ গ্রেফতার ৬০০০

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান: তিন হাজার বিচারকসহ গ্রেফতার ৬০০০

শুক্রবারের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনা কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজারের মতো বিচারক। গ্রেফতারের এ সংখ্যা আরো বাড়বে বলে জানা গেছে।

প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যারা দায়ী- রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সেই 'ভাইরাস' থেকে মুক্ত করতে চান তিনি।

ষড়যন্ত্রকারীরা কোথাও লুকিয়ে থাকতে পারবে না বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ইনসারলিক বিমানঘাঁটির কমান্ডার রয়েছেন। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহার করে থাকে। সেখান থেকে কোয়ালিশনের আইএসবিরোধী সামরিক কার্যক্রম আবার শুরু হয়েছে - বলছে পেন্টাগন।

এরদোয়ানের শীর্ষ সামরিক সহকারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। জড়িত সেনাদের ধরতে আজও বিভিন্ন সেনা ঘাঁটিতে অভিযান চালানো হয়েছে। আরো অনেক বিচারক এবং আইনজীবীদের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে। একজন সিনিয়র সরকারি কর্মকর্তা কলছেন, পুরো দেশে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছে, তবে অভ্যূত্থানের জাড়ি জড়িত কিছু সেনা কর্মকর্তা এখনো আত্মসমর্পণ করেনি।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, প্রায় ৬ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। আটক এসব ব্যক্তির মধ্যে সামরিক বাহিনীর বেশ কজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রায় তিন হাজারের মতো বিচারক। রোববার সকালেও সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটিতে অপারেশন চালিয়ে সৈন্যদের গ্রেফতার করা হয়েছে। ডেনিজলি প্রদেশের একটি ঘাঁটি থেকে ৫০ জন সৈন্যকে আটক করা হয়েছে বলেও জানান দেশটির বিচারমন্ত্রী।

বিচারমন্ত্রী বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- থার্ড আর্মির কমান্ডার জেনারেল এরদাল অজতার্ক, সেকেন্ড আর্মির অধিনায়ক জেনারেল আদেম হুদতি এবং বিমান বাহিনীর সাবেক প্রধান আকিন অজতার্ক।

সামরিক বাহিনীর আরো যে আটজন কর্মকর্তা তুর্কী সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে গ্রিসে চলে গেছেন রাজনৈতিক আশ্রয় চেয়ে - তাদেরকে ফেরত দেওয়ার জন্যেও সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিচারমন্ত্রী বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টার পর সারাদেশে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কী নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারী। অভ্যুত্থান প্রচেষ্টার জন্যে মি. গুলেনকেই সরকারের পক্ষ থেকে অভিযুক্ত করা হচ্ছে।

প্রেসিডেন্ট বারাক ওবামার কাছেই এই আহ্বান জানিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, তাকে ফেরত দেয়ার জন্যে আপনাকে আমি বারবার অনুরোধ জানিয়েছি, আজকেও জানাচ্ছি। আমি কয়েকবারই আপনাকে বলেছি ওই ব্যক্তি ও তার চক্র তুরস্কে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আপনি আমার কথা শোনেন নি।

ফেতুল্লাহ গুলেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ৭৫ বছর বয়সী মি. গুলেন গত ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তিনি বলেছেন, তুরস্কে কারা তার অনুসারী সেবিষয়ে তার কোন ধারণা নেই। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তুরস্ককে এবিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। তারপরেই এই অনুরোধ বিবেচনা করে দেখা হবে।

এই অভ্যুত্থান চেষ্টার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। অভ্যুত্থানের এই প্রচেষ্টাকে তিনি উল্লেখ করেছেন আল্লাহর কাছ থেকে পাওয়া উপহার হিসেবে কারণ সেনাবাহিনীতে শুদ্ধি অভিযান চালানোর একটি সুযোগ তৈরি হয়েছে।

এমনকি মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনারও ইঙ্গিত দিয়েছেন তুর্কী প্রেসিডেন্ট।



এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত