আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় ৬০ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়া ৬০ বাংলাদেশিকে গ্রেফতার করেছে অভিবাসন পুলিশ। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গতকাল সোমবার গভীর রাতে রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার দৈনিক দ্য স্টার জানিয়েছে, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ৬০ বাংলাদেশি ছাড়াও রয়েছে, ২২ ইন্দোনেশীয়, ৩৫ মিয়ানমারের নাগরিক, ১৯ নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।

জানা গেছে, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন।

সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিযান চলাকালে ওই নারী পালাতে গিয়ে পড়ে যান। তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত