আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক আদালতে দণ্ডিত ভারত, ১০০ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক আদালতে দণ্ডিত ভারত, ১০০ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ট্রাইবুনালে বড় মামলায় হেরে গেছে ভারত। শুধু হেরে গেছে তা নয়। বরং ১০০ কোটি দণ্ড ক্ষতিপূরণও দিতে হবে ভারতকে। স্যাটেলাইট স্পেকট্রাম সংক্রান্ত মামলার জেরে বিরাট অংকের ওই অর্থ ক্ষতিপূরণ দিতে হবে ভারতকে।

দ্য হেগ-এর আন্তর্জাতিক আদালতের ওই রায় আন্তর্জাতিক লগ্নিকারীদের মধ্যেই ভারত সম্পর্কে ভুল বার্তা দিতে পারে বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত দেশটির গণমাধ্যমের খবরে আরো বলা হয়, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বাণিজ্যিক শাখা অ্যান্ট্রিক্স'র বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইবুনালে ওই মামলা করেছিল দেভস মাল্টিমিডিয়া নামে একটি সংস্থা। ওই সংস্থা অ্যান্ট্রিক্সের কাছ থেকে দুটি উপগ্রহ লিজ নিতে চেয়েছিল। এস-ব্যান্ড স্পেকট্রামে সক্রিয় ওই দুই উপগ্রহ দীর্ঘ মেয়াদের জন্য লিজ দিতে অ্যান্ট্রিক্স রাজিও হয়ে যায়। কিন্তু ২০১১ সালের ফেব্রুয়ারিতে তারা সেই চুক্তি বাতিল করে দেয়।

২০১৫ সালে দেভস মাল্টিমিডিয়া আন্তর্জাতিক আদালতে অ্যান্ট্রিক্সের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার রায় দিয়েছে দ্য হেগ-এর আদালত।

রায়ে জানানো হয়েছে, ভারত সরকার নিয়ন্ত্রিত সংস্থা অ্যান্ট্রিক্স যেভাবে চুক্তি বাতিল করেছে, তা অবৈধ। ওই চুক্তি বাতিল হওয়ায় দেভস মাল্টিমিডিয়ায় বিনিয়োগকারীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দেভসকে ভারত সরকার ১০০ কোটি ডলার অর্থাৎ প্রায় ৬৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে বলেও আন্তর্জাতিক আদালত রায় নির্দেশ দিয়েছে।



 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত