আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন হিলারি

আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন হিলারি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন পেলেন একজন নারী।

মঙ্গলবার রাতে জাতীয় সম্মেলনে ৫০টি অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির ডেলিগেটরা হিলারিকে সমর্থন জানান। নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে দাবি করার জন্য তার ২ হাজার ৩৮২ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন ছিল। সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ডেলিগেটদের ভোট গণনার পর প্রয়োজনীয়সংখ্যক ডেলিগেটের কোটা পূরণ করতে সক্ষম হন হিলারি।

এর আগে সোমবার রাতে ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারে সম্মেলনে বক্তব্য রেখেছিলেন প্রাইমারি নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। ভারমন্টের এই সিনেটর নির্বাচনে হিলারির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। স্যান্ডার্স বলেন, ‘আমাদের এমন একজন নেতা প্রয়োজন, যিনি আমাদের লোকদের একত্র করবেন এবং দেশকে শক্তিশালী করবেন। এমন নেতৃত্ব চাই না, যে লাতিন, মেক্সিকান, মুসলমান, আফ্রিকান-আমেরিকান ও নারীদের বিদ্রুপ করবেন। প্রত্যেক পর্যবেক্ষকই এই সিদ্ধান্তে আসবেন যে, তার পরিকল্পনা ও নেতৃত্বের কারণে একমাত্র হিলারি ক্লিনটনেরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত।’

আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য মার্কিন নির্বাচনে এখন হিলারির সামনে একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।


 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত